লাখ টাকা ঋণের প্রলোভন: ‘অহিংস গণঅভ্যুত্থানে’র সংগঠক মাহবুবুল আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরী। ছবি: ডিএমপি

কথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম। এর আগে একই সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে গ্রেফতার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাহবুবুলকে। রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে— এমন তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। সংগঠনটি জানায়, এই ঋণ পেতে সবাইকে শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে। এর মাধ্যমে শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিটিটিসি সূত্রে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয় শান্তিনগরে। অভিযানে গ্রেফতার মাহবুবুল আলম চৌধুরী 'অহিংস গণঅভ্যুত্থানে'র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতার মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement