পরে আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনা হলে আদালত অবমাননা সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত আদেশ দেন।
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।
কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত মো. আবুল হাসান (৪০) তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশটির রাজধানী লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আছে এমন একজন আবাসন ব্যবসায়ী। তার নাম আবদুল মোতালিফ। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে টিউলিপ সিদ্দিককে কোন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার ও পরিবারের চার সদস্যদের এসব অ্যাকাউন্টে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করে নিয
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বরের একটি উদাহরণ তুলে ধরে বলা হয়েছে– ওই দিন আলাদা তিনটি চেকের মাধ্যমে এমএস প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে ৫৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করা হয়, যা সন্দেহজনক। এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএফআইইউ।
রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ফের দুই দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা-মাওয়া সড়কের টোল প্লাজায় বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গত ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনকে ব্যাপারী পরিবহনের একটি বাস অতর্কিত আঘাত করায় নিহত হন ৬ জন।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এ অভিযোগ জমা দেন তিনি।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গত ১৩ নভেম্বর রাতে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীত এবং ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারচাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার
চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাত জন খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তাকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা। র্যাব-১১ জানিয়েছে, এ বিষয়ে বুধবার দুপুরে ১২টার দিকে বিস্তারিত
চাঁদপুরের মেঘনায় সারবাহী এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার হাইমচর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ।
পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। আদালত ২৪ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে সেদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে।
সাগর-রুনি হত্যা মামলাটি দীর্ঘ ধরে র্যাবের কাছে তদন্তের দায়িত্ব ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের আদেশ দেন হাইকোর্ট। বর্তমানে টাস্কফোর্স তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় তদন্ত সম্পন্ন না হওয়ায় বিচারক নতুন করে আগামী ২৭ জানুয়ারি প্রতিবেদন