গুমের ঘটনায় সাবেক–বর্তমান ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুমের সঙ্গে জড়িত ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা একটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। বুধবার (১৮ ডিসেম্বর) এসব তথ্য জানা গেছে।

এতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।

সাবেক ও বর্তমান ওই ২০ সরকারি কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র‍‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, সাবেক আইজিপি ও র‍‍্যাবের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও বেনজীর আহমেদ, র‍‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান (বর্তমানে গ্রেপ্তার) ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারোয়ার, র‍‍্যাব-৭–এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, র‍‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র‍‍্যাব–৪–এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র‍‍্যাব-১০–এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি কর্মকর্তারা হলেন- র‍‍্যাব ১১–এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, র‍‍্যাব-১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসির প্রধান) ও সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মো. আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমান, সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ–উল–ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৮ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৮ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement