সোমবার (১০ জুন) জেলা শহরের প্রধান সড়কের পাশের ফলের দোকান থেকে আঙুর কিনছেন ক্রেতা অংচি থোয়াই মার্মা। তিনি বলেন, কেজি ৩৫০ টাকায় আঙুর কিনেছি। ক্রয় করা ফল আঙুর, নাকি মনাক্কা? এমন প্রশ্ন করতেই তিনি বলেন, দোকানদার তো এগুলো দিয়েছে। প্রকৃতপক্ষে এই ফল ক্রেতা আঙুর এর নামে যা কিনেছেন, সেই ফল আঙুর নয়, মনাক্কা
খাগড়াছড়িতে স্থানীয় কৃষকদের উৎপাদিত আমসহ বিভিন্ন ফসলের উপর একই সঙ্গে তিনটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি।
নিহতেরা হলো, ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)। ঘটনায় আহত অপর তিনজন হলো, হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)
শনিবার (৮ জুন) ঢাকার উত্তরা থেকে পাঁচ ভিকটিমসহ চীনা নাগরিককে গ্রেপ্তারের পর রবিবার(৯ জুন) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগারে বন্দী ৪৫ জন বাংলাদেশি নাগরিক তাদের নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে ফিরেছেন। একইসাথে মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ জন মিয়ানমারের সীমান্ত রক্ষী (বিজিপি) ও অন্যান্য সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ক্রীড়া পরিষদের বাস্তবায়নে থানচি সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজটি রাঙামাটির বাসিন্দা লুম্বিনী এন্টারপ্রাইজের চিরজিদ চাকমাকে কাজের ওয়ার্ক অর্ডার দেয়। আগামী ৩০ জুনের আগে কাজ শেষ করার কথা রয়েছে,
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বসত ঘর ও দোকানপাট পুড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে অধিনায়ক আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাঙামাটিতে উপজেলা নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান আতুমং মারমা (৫১)। বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তংচঙ্গ্যা।
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার ১২ বাহিনীর ৫০ জলদস্যু আজ বৃহস্পতিবার (৩০ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করবেন। এর মধ্যে একজন নারীও রয়েছেন।
বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় টেকনাফ উপজেলা পরিষদের অন্তর্গত সেন্টমার্টিন ইউনিয়নের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টির কারণে লাইমী পাড়ার কাছে একটি বেইলি সেতুর নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা।
আবহাওয়া অধিদপ্তর সোমবার মহাবিপদসংকেত কমিয়ে ৩ নম্বর সতর্কসংকেত জারি করার পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এদিন বিকেল থেকে জেটি থেকে পণ্য ডেলিভারি শুরু হয়েছে। এছাড়া মঙ্গলবার সকাল থেকে বন্দর চ্যানেলের হারবাড়িয়ায় নোঙ্গর করা জাহাজে পণ্য ওঠানামার কাজও শুরু হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ লুতা বেপারীর টিনসেট ঘর ভেঙে পড়ে। এতে লুতা বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম, নাতি পুষ্প চাপা পড়েন। পরে আশপাশের লোকজন পুষ্পকে মৃত অবস্থায় এবং হোসেনোয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
এ সময় থানচি থানার মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
সেখানকার পাহাড় ও বনে ঝুঁকিতে থাকা ক্যাম্পের বাসিন্দারা বলছেন, তারা ভয়ে আছেন। ভারী বৃষ্টি হলে ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।