প্রতিবেদক, রাজনীতি ডটকম

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিজের দুই আত্মীয়কে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে। এনিয়ে ওয়াসা সচিবের আপত্তি জানালেও একক ক্ষমতায় তাদের এ দায়িত্ব দেওয়ার ব্যাপারে সুপারিশ করেন এমডি।যা ওয়াসার প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওয়াসার প্রবিধানমালা-২০২১ অনুযায়ী, রাজস্ব কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে অফিস তত্ত্বাবধায়ক, রাজস্ব তত্ত্বাবধায়ক বা হিসাবরক্ষক পদে ন্যূনতম সাত বছর চাকরি এবং সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ন্যুনতম দশ বছর চাকরি হতে হবে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখার ২০২৩ সালের ১৮ এপ্রিলের স্মারক অনুযায়ী, চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে পদোন্নতির জন্য প্রণীত জ্যেষ্ঠতা সংক্রান্ত গ্রেডেশন তালিকা যথাযথভাবে অনুসরণ করা এবং এই ক্ষেত্রে চাকরি সন্তোষজনক থাকলে জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান করা যাবে না।
কিন্তু ওয়াসা সুত্র জানায়, চলতি দায়িত্বপ্রাপ্ত মো. সালাহউদ্দিন ও আয়েশা হোসেন চাকরির বয়স ৬ বছরেরও কম। এছাড়া চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানার কথা থাকলেও পদোন্নতির তালিকায় থাকা ১২ জনের মধ্যে ১১ ও ১২ তম ব্যক্তিদের (আয়েশা, সালাহউদ্দিন) সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, চলতি দায়িত্ব প্রাপ্ত আয়েশা হোসেন ও মো. সালাহউদ্দিন বর্তমানে আছেন রাজস্ব তত্ত্বাবধায়ক পদে। তারা দুইজনই সম্পর্কে এমডির আত্মীয় হন। গত ২৫ আগস্ট ওয়াসা সচিব শাহিদা ফাতেমা চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে রাজস্ব তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন এবং আয়েশা হোসেনকে চলতি দায়িত্ব হিসেবে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দিয়ে সুপারিশ করা হয়। যদিও এর আগে ২১ আগস্ট তিনিই (ওয়াসা সচিব) এক চিঠিতে তাদের চলতি দায়িত্ব দেওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তবে সচিবের দ্বিমত থাকার পরও ওই দুইজনকে দায়িত্ব দিতে এমডি লিখিতভাবে সুপারিশ করেন চিঠিতে।
এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তার মনে নেই বলে এড়িয়ে যান।
এর আগে ৪ মার্চ ওয়াসার উপ সচিব নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ওই দুই কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল।
শুধু আয়েশা বা সালাহউদ্দিন নন, নিয়ম না মেনে সহকারী মিটার পরিদর্শক পদে থাকা এমডির আরও দুই আত্মীয় রাবেয়া বেগম ও নুর নাহার বেগমকে মিটার পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চাকরির শর্ত পূরণ না হওয়ার পরও দুইজনকে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. আশরাফ হোসেন বলেন, আমি এ পদে নতুন এসেছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। যেহেতু ওয়াসা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে কোনো কারণ থাকতে পারে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১০ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১১ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৬ ঘণ্টা আগে