খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন প্রদীপ চৌধুরী। ফেরার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৪টি মামলায় করেছেন বিএনপির নেতাকর্মীরা। ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়।
এছাড়া ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায়ও তাকে আসামী করা হয়।
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তিনি ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি।
উল্লেখ্য, এসব মামলায় খাগড়াছড়ির আরো ৬ সাংবাদিককে আসামী করা হয়েছে। সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলার সাংবাদিকরা। এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবী করা হয়। একই সাথে তদন্ত ছাড়া কোন সাংবাদিককে গ্রেফতার না করার অনুরোধ করা হয়।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১০ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১১ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৬ ঘণ্টা আগে