মাঘের একদম শেষ সপ্তাহে এসেও শীদের দাপট কমছে না। দেশের অন্তত ছয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। নিম্ন তাপমাত্রায় কাঁপছে আরও কয়েকটি জেলা। তাপমাত্রার মানচিত্র বলছে, সুনির্দিষ্টভাবে কোনো এলাকা নয়, মাঘের শেষ সপ্তাহে শীত কাঁপিয়ে দিচ্ছে সারা দেশকেই।
ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থানে রয়েছে। ২৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। বুধবার ৩৭৫ স্কোর নিয়ে বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ ছিল। স্কোর কমলেও অবস্থানের কোন হেরফের হয়নি।
দেশে ২৭ জানুয়ারির পর আর কোন শৈত্যপ্রবাহ দেখা যায়নি। এরপর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী তিনদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উপদেষ্টা বলেন, খালগুলো হবে ঢাকার প্রাণকেন্দ্র। আশা করি, আমরা বর্ষার আগেই এই ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হব। খুব শিগগিরই আরও চারটি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করব। এ বর্ষার আগে বাকি আরও ৯টির কাজ শুরু হবে। সব মিলিয়ে এ বছরের মধ্যেই ১৯টি খালকে দখল ও দূষণমুক্ত করা হবে।
বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েকমাস আগে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রতিবছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে দুই হাজার করে পর্যটক থাকার অনুমতি দেওয়া হয়েছিল এই প্রবাল দ্বীপটিতে।
আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপদেষ্টা বলেন, বায়ুদূষণ কমানো একটি সময়সাপেক্ষ ব্যাপার, যা অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করে। আমাদের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে বাইরের দেশ থেকে এবং ২৮ শতাংশ পাওয়ার প্ল্যান্ট থেকে। তাই দূষণ নিয়ন্ত্রণে আমাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি। তাই বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানগুলোর একটি যেন ঢাকার জন্য নিয়মিত হয়ে উঠেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বায়ুমান সূচকে (AQI) ২৭৬ স্কোর নিয়ে রাজধানীর বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে, এগুলো উসকানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সবাইকে আহ্বান করব, ধৈর্য ধরার জন্য।’
পঞ্চগড়ে দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যের। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
আগামীকাল থেকে দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও অনেকটা কমেছে। গতকাল রাজশাহীর বাঘাবাড়ীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
টেকসই পানি ও নদী ব্যবস্থাপনার জন্য আঞ্চলিক সহযোগিতার জোট গঠনের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এবং ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। মঙ্গলবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো শহর। এদিন সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। বইছে হিম বাতাস, দেখা মেলেনি সূর্যের। রাতের হিমশীতল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে রাতে বেড়েছে শীতের প্রকোপ।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পণ্যের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দেশের বড় শহরগুলোতে প্রদর্শনী ও বিপণনকেন্দ্র স্থাপন করলে বাজার সম্প্রসারণ সহজ হবে। সরকার, এনজিও এবং আন্তর্জাতিক সহযোগীদের যৌথ সহযোগিতায় প্রচারণা চালিয়ে স্থানীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করা দরকার।
মাঘের শীতের প্রকোপ পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তাপমাত্রার পারদ ১১ থেকে ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ভোর সকালে সূর্য আলো ছড়িয়ে হেসে উঠলেও শীতের দাপট দেখাচ্ছে হিম ঝরানো বাতাস। এ নিয়ে জেলার ওপর দিয়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের অবদানের জন্য মুকিত মজুমদার বাবু, মিজানুর রহমান ভূঁইয়া এবং ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও আজীবন সম্মাননায় ভূষিত হন। উপদেষ্টা বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।