ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানগুলোর একটি যেন ঢাকার জন্য নিয়মিত হয়ে উঠেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বায়ুমান সূচকে (AQI) ২৭৬ স্কোর নিয়ে রাজধানীর বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।
এই তালিকায় সর্বোচ্চ দূষণের শিকার হয়েছে চীনের উহান শহর, যেখানে একিউআই স্কোর ৪১০। এছাড়া চীনের আরও দুটি শহর—হ্যাংঝু ও চেংরু শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে, এবং ভারতের দিল্লি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বাতাসের গুণমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার জানায়, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা দূষণের মূল কারণ। এই উচ্চমাত্রার দূষণ শ্বাসযন্ত্রের সমস্যা, হৃদ্রোগসহ দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
একিউআই স্কোর অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখা উচিত, পাশাপাশি সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
৬ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৮ ঘণ্টা আগে