এভারেস্টে তুষারঝড়: আটকে পড়েছেন ১০০০ পর্বতারোহী-পর্যটক, উদ্ধার ৩৫০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: রয়টার্স

তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে তীব্র তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত ১,০০০ জন পর্যটক ও পর্বতারোহী। প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় আটকে পড়া এসব মানুষের মধ্যে ইতোমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় আটকে পড়েন পর্যটকেরা। ওই এলাকার প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। তাদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা।

তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে।

পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং রয়টার্সকে বলেন, তীব্র শীতের কারণে হাইপোথারমিয়ার (শরীরের তাপমাত্রা কমে যাওয়া) ঝুঁকি সবচেয়ে বেশি। এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। তিনি আগে কখনো অক্টোবর মাসে এমন আবহাওয়া দেখেননি। হঠাৎই এমনটা ঘটেছে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, তিব্বতের উদ্ধারকারী দল ‘ব্লু স্কাই রেসকিউ’-এর কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের বলা হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।

রয়টার্সের খবর বলছে, স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে।

এ অঞ্চলে এখন আবহাওয়া চরম। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধস এবং হঠাৎ বন্যায় ৪৭ জনের প্রাণহানি হয়েছে। চীনে টাইফুন ম্যাটমোর কারণে প্রায় দেড় লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটারের বেশি। প্রতিবছর বহু মানুষ শৃঙ্গে ওঠার চেষ্টা করেন, তবে এটি বিপজ্জনক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা

এর আগে ২০২২ সালে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছিল হুতিরা। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়। সোমবারের হামলার মধ্য দিয়ে সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

৫ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

বিবৃতিতে বলা হয়, "প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুঃসাহসিক হামলার নিন্দা জানায়, যা একটি গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবমাননা। এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।"

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্

৮ ঘণ্টা আগে

ইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।

১০ ঘণ্টা আগে