ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলি গণহত্যা এবং ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের প্রতিবাদে যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, স্পেনসহ ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে নেমেছে।
শনিবার লন্ডনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কমপক্ষে ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, শুক্রবার ইতালিতে ‘স্টপ দ্য ওয়ার ইন গাজা’ স্লোগানে বিশ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। এছাড়া, স্পেন ও আয়ারল্যান্ডেও বড় ধরনের সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে ইহুদি উপাসনালয়ে হামলায় দুইজন নিহত হওয়ায় দেশটিতে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভের ডাক দেয় লন্ডনের নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’। বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়।
গাজায় গণহত্যার প্রতিবাদে এদিন আয়ারল্যন্ডের রাজধানী ডাবলিনেও বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভে অংশ নেওয়া হাজারও মানুষ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। জানা গেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক করা মানবাধিকার কর্মীদের মধ্যে ১৬ জন আইরিশ নাগরিক রয়েছেন।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার ছাত্র-জনতা। দেশটির সাধারণ নাগরিকের সঙ্গে সহমত জানিয়ে হাজারও শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে বার্সেলোনা শহরে। পুলিশের ধারণা, ৭০ হাজারের বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) ইতালিতে ব্যাপক আন্দোলন হয়েছে যেখানে বিশ লাখের বেশি মানুষ অংশ নেয়। ‘স্টপ দ্য ওয়ার ইন গাজা’ শ্লোগানে রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চরম বার্তা দিয়ে বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে তিনি শেষের জন্য রেখে দিচ্ছেন, তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করা হবে।
২০ ঘণ্টা আগে
কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে দেশটির জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।
১ দিন আগে
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
২ দিন আগে