হামাসের জিম্মি মুক্তি শুরু: প্রথম ধাপে ৭ ইসরায়েলিকে হস্তান্তর

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু করেছে। প্রথম পর্যায়ে সাতজন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির হাতে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার পর প্রথম ধাপের মুক্তি কার্যক্রম শুরু হয়। তবে ইসরায়েল সরকার বা সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

জিম্মি মুক্তি কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'শান্তি পরিকল্পনা' অনুযায়ী পরিচালিত হচ্ছে। পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

মঙ্গলবার মিসরের শারম আল শেখে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, ট্রাম্পও এতে সই করতে পারেন।

মুক্তি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প ইসরায়েল সফরে যাচ্ছেন। সেখানে দেশটির পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং এরপর মিসরে শান্তি সম্মেলনে যোগ দেবেন।

গাজায় প্রাথমিক যুদ্ধবিরতি অনুযায়ী মূল শর্ত হলো- ইসরায়েলের নৃশংস হামলা বন্ধ, সেনাদের নির্দিষ্ট এলাকায় সরানো, এবং জিম্মি ও বন্দি বিনিময়। গত রোববারও হামাস ও ইসরায়েল দিনভর বন্দি মুক্তি নিয়ে তৎপরতা চালিয়েছে।

স্মরণীয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংসতা চালাচ্ছে। হামাসের অভিযানে প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি আনা হয়েছিল, যার মধ্যে ৪৮ জন এখনও উপত্যকায় রয়েছেন। তাদের মধ্যে ২০ জন জীবিত, বাকি ২৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামাসের মাধ্যমে জিম্মি মুক্তির পর ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ১,৯৫০ জন ফিলিস্তিনি ফেরত পাবেন। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, এবং ২২ শিশু রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

২০ ঘণ্টা আগে

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আটক ২

সোমবার (২৯ জুন) স্টাডে শহরের ডানকার্শট্রাসে এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বড় ধরনের অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে মূল হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

১ দিন আগে

হামলা-পালটা হামলার পর ফের আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র, কাতারে বৈঠকের প্রস্তুতি

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি হোয়াইট হাউজ।

১ দিন আগে