ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।
প্রায় চার দশকের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে পরিচিত এই জেনারেল এমন এক সময়ে ১৩ লাখ জওয়ানের এই বিশাল বাহিনীর কমান্ড হাতে নিলেন, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ এবং আধুনিক যুদ্ধের প্রকৃতি দ্রুত বদলে যাচ্ছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিভিন্ন ও বৈচিত্রমময় অপারেশনাল পরিবেশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জেনারেল ধীরাজ শেঠের। ৪০ বছরের সামরিক ক্যারিয়ারে যেসব দায়িত্ব তিনি পালন করেছেন, সেসবের মধ্যে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্টকে নেতৃত্ব প্রদান, ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয় ব্রিগেডকে নেতৃত্ব প্রদান এবং জম্মু-কাশ্মিরের সন্ত্রাস দমনকারী বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্বপালন কয়েকটি উল্লেখযোগ্য উদাহারণ। সামরিক বাহিনীর অভ্যন্তরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত।
সদ্য বিদায়ী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান পদে থাকার সময় উপ-সেনাপ্রধান হিসেবে তিনি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছেন তিনি।
জেনারেল শেঠ এমন একটা সময় ভারতীয় বাহিনীর ১৩ লক্ষ জওয়ানকে নেত্বত্ব দেবেন, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ বদলে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে বদলে যাচ্ছে যুদ্ধের প্রকৃতি। তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ।
ভারতীয় বিমানবাহিনীতেও ১ জুলাই থেকে বড় বদল আসছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এর আগে এই পদে ছিলেন এয়ার মার্শাল নাগেশ কাপুর। নতুন সহ-সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবেন।
রদবদল করা হয়েছে সেনার কমান্ড স্তরেও। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কমান্ডের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কমান্ডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা।
রাজনীতি/এসআর

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
৫ ঘণ্টা আগে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
৫ ঘণ্টা আগে
আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।
৬ ঘণ্টা আগে
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক হওয়ায় তার ব্যক্তিগত সম্পদে এই বড় উল্লম্ফন দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে