ডেস্ক, রাজনীতি ডটকম

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ধসে পড়েছে হাজার হাজার ভবন। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ। তবে নানা সীমাবদ্ধতার কারণে দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই জোড়া ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
তাদেরই একজন মিরেল্লা হেরেরা। তিনি তাঁর ছেলের ধসে পড়া বাড়ির পাশে প্রথম দিন থেকেই অপেক্ষা করছেন। সিএনএনকে এই নারী বলেন, “এই অপেক্ষা পাগল হয়ে যাওয়ার মতো। আমি যতটা উদ্গ্রীব হয়ে আছি, নিজেকে সুস্থ রাখতে পানি খাচ্ছি, হাঁটছি… আমি ভাবি তারা (আটকে পড়ারা) কেমন আছে। যদি তারা এখনো বেঁচে থাকে, তাহলে তারাও হয়তো সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করছে।”
স্থানীয় সময় মঙ্গলবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ৫ হাজার ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক মূল্যায়নে ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোকের প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, ভূমিকম্পের পরদিন (২৫ জুন) সংগৃহীত স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজল্যুশনের রাডার চিত্রগ্রহণকারী স্যাটেলাইট ‘সেনটিনেল-১’-এর তথ্য উদ্ধৃত করে গবেষকেরা জানিয়েছেন, এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন, বাস্তব ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
রাজনীতি/এসআর

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও
২ ঘণ্টা আগে
আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক হওয়ায় তার ব্যক্তিগত সম্পদে এই বড় উল্লম্ফন দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।
১৪ ঘণ্টা আগে