ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার লাহোরের খানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একতলা ওই ভবনটিতে দোতলা নির্মাণের কাজ চলার সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এই ঘটনায় ভবন মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতলে আনার পর ১৪ জন শিশুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
“বাকি ৬ জনের মধ্যে ৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে, দু’জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে”, জিও নিউজকে বলেছেন খাজা ইমরান নাজির।
পুলিশসূত্রে জানা গেছে, একতলা ভবনটিতে দোতলা নির্মাণের কাজ চলছিল। যখন ছাদ ধসে পড়ে, সে সময় একতলায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এ ঘটনায় ওই ভবনের মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ উভয়েই নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন। সেইসঙ্গে জীবিতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
২৪ কোটি মানুষ অধ্যুষিত পাকিস্তানে ভবন কিংবা ছাদ ধসে মৃত্যুর ঘটনা বিরল নয়। মূলত নিম্নমানের ভবন নির্মাণ সামগ্রী এবং ত্রুটিপূর্ণ নির্মাণ এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। গত বছর জুলাই মাসে সিন্ধ রাজ্যের রাজধানী করাচির লিয়ারিতে একটি ৫ তলা ভবন ধসে নিহত হয়েছিলেন ২৭ জন এবং আহত হয়েছিলেন আরও ১০ জন।
রাজনীতি/এসআর

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১৯ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে