পিরিয়ডে স্বাস্থ্য সুরক্ষা নারীর মৌলিক অধিকার: ভারতের সুপ্রিম কোর্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের একটি স্কুলে পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতামূূলক কর্মশালা। ছবি: সংগৃহীত

পিরিয়ডের সময় নারীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতাকে সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে রায় ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে আদালত বলেন, পিরিয়ডের সময় স্বাস্থ্যবিধি রক্ষা করা ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদের ‘জীবনের অধিকার’ ও ‘গোপনীয়তার অধিকারে’র অবিচ্ছেদ্য অংশ।

স্কুলপড়ুয়া মেয়েদের জন্য বিনা মূল্যে স্যানিটারি প্যাড ও যথাযথ স্যানিটেশন সুবিধা নিশ্চিত চেয়ে করা এক আবেদনের শুনানি ঐতিহাসিক এ রায় দিয়েছেন আদালত। রায়ে কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও সব স্কুলের জন্য ওই সুবিধা নিশ্চিত করা বাধ্যতামূলকও ঘোষণা করা হয়।

আদালত বলেন, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনা মূল্যে পরিবেশবান্ধব (বায়োডিগ্রেডেবল) স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে হবে। একই সঙ্গে প্রতিটি স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট এবং প্রতিবন্ধীবান্ধব টয়লেট নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এ রায় দেন।

রায় ঘোষণার সময় বিচারপতি পারদিওয়ালা বলেন, এ সিদ্ধান্ত শুধু আইনি জগতের অংশীজনদের জন্য নয়, এটা সেই শ্রেণিকক্ষগুলোর জন্যও, যেখানে মেয়েরা সাহায্য চাইতে লজ্জা পায়। সেই শিক্ষকদের জন্য, যারা সাহায্য করতে চান কিন্তু সম্পদের অভাবে পারেন না। আমরা কতটা অগ্রসর, তা বোঝা যায় আমরা দুর্বলদের কতটা সুরক্ষা দিতে পারি।

আদালত স্পষ্ট করে বলেন, পিরিয়ড তথা ঋতুকালীন স্বাস্থ্যসেবা কোনো দয়া বা নীতিনির্ধারকদের ইচ্ছাধীন বিষয় নয়, এটি মর্যাদাপূর্ণ জীবন ও সাংবিধানিক অধিকার। ফলে এ নির্দেশ মানা সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান আলাদা টয়লেট বা বিনা মূল্যে স্যানিটারি প্যাডের ব্যবস্থা না করলে তাদের স্বীকৃতি বাতিলও করা হতে পারে।

রায়ে আরও বলা হয়, মৌলিক এসব সুবিধা দিতে ব্যর্থ হলে সরকারকে জবাবদিহির আওতায় আনা হবে। কারণ মাসিক নিয়ে কুসংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব সরাসরি মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তাকে ক্ষতিগ্রস্ত করে।

গত বছরের নভেম্বরে হরিয়ানার মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটির এক ঘটনায় এ মামলার সূত্রপাত। ওই ঘটনায় তিনজন নারী পরিচ্ছন্নতা কর্মীকে তাদের পিরিয়ড চলছে কি না, তা প্রমাণ করতে ব্যবহৃত স্যানিটারি প্যাডের ছবি পাঠাতে বাধ্য করা হয়।

এ ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে সুপ্রিম কোর্ট বিষয়টি আমলে নেন। হরিয়ানা সরকার আদালতকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ মামলায় আগের শুনানিতে আদালত পর্যবেক্ষণে বলেছিলেন, পিরিয়ডজনিত ব্যথার কারণে কোনো নারী ভারী কাজ করতে না পারলে তাকে অপমানজনক যাচাইয়ের মুখে না ফেলে বিকল্প কর্মী দিয়ে কাজ করানো উচিত। কেউ যদি বলে এ কারণে সে ভারী কাজ করতে পারছে না, সেটি মেনে নিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে।

সবশেষ এ রায়ে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিলেন— মাসিক কোনো লজ্জার বিষয় নয়, এটি স্বাস্থ্য ও মর্যাদার প্রশ্ন। সেই মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের ‘আলটিমেটাম’ প্রত্যাখ্যান ইরানের, বলল ‘বড় চমক’ আছে

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। উলটো দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের পক্ষ থ

১০ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১৫

আলজাজিরা খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

১০ ঘণ্টা আগে

চুক্তি না করলে ‘দোজখের আগুন’— ইরানকে নতুন আলটিমেটাম ট্রাম্পের

শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার একটি তৃতীয় দেশের মধ্য

১ দিন আগে