ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলায় পুলিশের নিরব ভূমিকা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৪, ১৪: ২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের সমর্থকরা। ফিলিস্তিনপন্থীদের ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠি, রড দিয়ে আক্রমণ করে বিয়ার ছিটিয়ে দেয়। পুলিশ এ সময় নীরব ভূমিকা পালন করে। পরে অবশ্য ফিলিস্তিনপন্থীদের সরিয়ে দিতে পুলিশ সক্রিয় হয়।

জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টার দিকে স্টার অব ডেভিড পরিহিত শতাধিক ইসরায়েলের সমর্থক ফিলিস্তিনপন্থীদের তাঁবু গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিয়ার স্প্রে থেকে রক্ষা পাওয়ার জন্য ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ছাতা ব্যবহার করে। সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের সমর্থকরা লাঠি ও রড হাতে হামলা করে। এসময় হামলাকারীরা অনেক শিক্ষার্থীদের মারধর করে।

ডেইলি ব্রুইনের এক খবরে বলা হয়, শতাধিক ইসরায়েলপন্থী ডিকসন প্লাজায় ফিলিস্তিনি সংহতি তাঁবুতে বলপূর্বক প্রবেশ করে। এ সময় পুলিশ 'দর্শকের' ভূমিকা পালন করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৫ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে