ট্রাম্পের ১৪৫-এর জবাবে বেইজিংয়ের ১২৫% শুল্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে শুল্কযুদ্ধ। প্রতীকী ছবি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘যুদ্ধ’ থামছে না। সময়ের সঙ্গে সঙ্গে বরং তার পারদ ওপরের দিকে চড়ছে। হোয়াইট হাউজ সবশেষ ব্যাখ্যায় বলেছিল, চীনের ওপর আরোপ করা শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে। এবার বেইজিং জানিয়েছে, তারাও পালটা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, চীনের ঘোষণা করা নতুন এই শুল্কহার শনিবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হবে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের প্রকৃতি আরও স্পষ্ট হয়ে উঠল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বিশ্বের সব দেশের জন্যই নতুন শুল্কহার ঘোষণা করেন। সে দিন চীনের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয় ৩৪ শতাংশ। এর আগে মার্চেই চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করায় চীনের ওপর শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫৪ শতাংশ, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

ট্রাম্পের এ ঘোষণার পর বসে থাকেনি চীন। দেশটির অর্থ মন্ত্রণালয়ও ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

এদিকে ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছিলেন, যদি কোনো দেশ তার আরোপ করা নতুন শুল্কহারের পালটা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে, তাহলে তিনি সেই দেশের জন্য শুল্কহার আরও বাড়িয়ে দেবেন। চীনের পালটা শুল্ক ঘোষণায় তাই ট্রাম্প চীনের ওপর আরও ৫০ শতাংশ বাড়তি শুল্ক যোগ করেন। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যে মোট শুল্কহার দাঁড়ায় ১০৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের এ ঘোষণায় মোটেই দমে যায়নি চীন। আগের ২০ শতাংশ বাদ দিয়ে তাদের ওপর যে বাড়তি ৮৪ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, তারাও সেটি ফিরিয়ে দেয়। বেইজিং জানায়, যুক্তরাষ্ট্রের পণ্যেও থাকছে ৮৪ শতাংশ বাড়তি শুল্ক। তারপর যুক্তরাষ্ট্র জানায়, চীনের পণ্যে শুল্ক আরোপ হবে ১২৫ শতাংশ।

তবে এখানেই শেষ নয়, বুধবার হোয়াইট হাউজ ব্যাখ্যা দিয়ে বলেছে, মার্চে চীনের ওপর যে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তা বহাল থাকবে। তাতে সব মিলিয়ে চীনা পণ্যে শুল্ক হবে ১৪৫ শতাংশ!

চীনই বা পিছিয়ে থাকবে কেন, তারাও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে। তবে চীন বলেছে, এরপর যুক্তরাষ্ট্র আবার পালটা শুল্ক দিলে তারা আর এতে ‘সাড়া দেবে না’।

চীন একই সঙ্গে এটাও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অস্বাভাবিকভাবে উচ্চ শুল্ক’ আরোপের বিষয়টি ‘আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্যের নিয়মনীতি, মৌলিক অর্থনৈতিক আইন ও সাধারণ জ্ঞানকে গুরুতরভাবে লঙ্ঘন করছে এবং এটি সম্পূর্ণ একতরফা ধমকাধমকি ও জবরদস্তি’।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে চীনা পণ্য রপ্তানির ওপর আরোপিত শুল্ক অর্থনীতিতে বাস্তবিক কোনো তাৎপর্য ছাড়াই একটি সংখ্যার খেলায় পরিণত হয়েছে। বার বার শুল্ক বৃদ্ধি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামি ও জবরদস্তিকে আরও উন্মোচিত করবে। এটি একটি রসিকতায় পরিণত হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তিপ্রস্তাব নিয়ে তেহরানের যাচ্ছেন পাক সেনাপ্রধান

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।

১৯ ঘণ্টা আগে

নিউইয়র্কের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলা, প্রাণ গেল বাংলাদেশির

এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে ও অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

১৯ ঘণ্টা আগে

আস্থার সংকট, তবু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ফেরার আশা সিরিয়ার

দামেস্কে দেওয়া সাক্ষাৎকারে শাইবানি বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনো খোলা এবং শিগগিরই আলোচনা ফেরার আশা করছে সিরিয়া।

২০ ঘণ্টা আগে

সীমান্ত নিয়ে আলোচনায় চীন সফরে যাচ্ছেন ভারতের অজিত দোভাল

সোমবার (২৪ আগস্ট) বেইজিং যাচ্ছেন অজিত দোভাল। সফরে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে চীনের সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে বৈঠকটি হবে।

১ দিন আগে