প্যারিস শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
প্যারিস ‘মুসলিমদের শহর’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: কোলাজ
প্যারিস ‘মুসলিমদের শহর’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: কোলাজ

ফ্রান্সের রাজধানী প্যারিস শিগগিরই ‘মুসলিম শহরে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসননীতিকে দায়ী করে এ মন্তব্য করেন তিনি। বলেন, ফ্রান্সের এভাবে অভিবাসীদের জন্য উন্মুক্ত থাকার নীতি সঠিক নয়।

সোমবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের চলমান বিক্ষোভের প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। বলেন, এ বিষয়ে আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে সতর্ক করেছিলেন তিনি।

ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিবাসীদের ফ্রান্সে প্রবেশের সুযোগ দেওয়া ছিল বড় ভুল। আপনারা জানেন, প্যারিস খুব শিগগিরই একটি মুসলিম শহরে পরিণত হবে। আর এমন হওয়ার কথা ছিল না।

ম্যাখোঁকে ফ্রান্সের সীমান্ত বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের সীমান্ত বন্ধ করেছে, কিন্তু ফ্রান্স তা করেনি। এ কারণে দেশটির সীমান্ত এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভে পরে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্প এসব অস্থিরতার জন্য অভিবাসনকে প্রধানত দায়ী করেছেন।

ফ্রান্সের অস্থিরতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি নিয়েও রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। ট্রাম্প ও তার সমর্থকেরা কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি দিতে ফ্রান্সের পরিস্থিতি তুলে ধরছেন।

তবে প্যারিস শিগগিরই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ শহরে পরিণত হবে— ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে সমালোচনাও হয়েছে। প্যারিসের অনেকেই বলেছেন, তাদের সবার পরিচয় একটিই— তারা প্যারিসের বাসিন্দা, কে কোন ধর্মের সেটি মুখ্য নয়।

ধর্ম টেনে কথা বলার অভ্যাস অবশ্য ট্রাম্পের পুরনো। গত শুক্রবারও যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচারে গিয়ে ইরানের প্রেসিডেন্ট পদ নিয়ে কটাক্ষ করতে গিয়ে মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের ব্যাপক প্রচলন নিয়ে ব্যঙ্গ করেন তিনি।

ওই দিন জর্জিয়ার ডাল্টনে ডাল্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প পশ্চিম এশিয়ার মানুষের নাম প্রসঙ্গে বলেন, “জানেন তো, পশ্চিম এশিয়ার কারও নাম নিয়ে যদি কোনো সংশয় থাকে, তবে স্রেফ ‘মোহাম্মদ’ বলে ডাক দিন।”

এরপর ট্রাম্প বলেন, “এতে নাম সঠিক হওয়ার সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। ‘হ্যালো মোহাম্মদ’, আমি বছরের পর বছর ধরে এমনটাই করে আসছি। আমার কখনোই ভুল হয়নি।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad