বিদ্যুৎ খাতে কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম

জলবায়ু সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচষ্টোর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার বৃহস্পতিবার বৈশ্বিক উষ্ঞতা সৃষ্টিকারী গ্যাসের নিঃসরণ রোধে সূদরপ্রসারী পরিকল্পনা চূড়ান্ত করেছে। ২০৪৭ সালের মধ্যে কার্বন নির্গমন এক বিলিয়ন মেট্রিন টন কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে গতকাল ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

ঘোষণা অনুযায়ী, বিদু্যত্ খাত থেকে গ্রিনহাউস গ্যাস কমাতে এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে আধুনিক সরঞ্জামগুলো ব্যবহার করা হবে। এ ছাড়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র এবং গ্যাসচালিত উন্নত মানের প্ল্যান্টের কার্বন নিঃসরণ ৯০ শতাংশ পর্যন্ত কমানোর চষ্টো করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শক্ত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামার আগ মুহূর্তে এসব সদ্ধিান্ত নেওয়া হয়েছে। তরুণ ও প্রগতিশীল ভোটারদের সমর্থন আদায়ে কার্বন নিঃসরণ কমানোর পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের এক-চতুর্থাংশ এখনো উৎপাদন করে যুক্তরাষ্ট্র। দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতকরণ, দূষণ থেকে জনগণকে রক্ষা এবং জলবায়ু সংকট মোকাবেলায় লড়াইয়ের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সংস্থাটির বিশে্লষণে বলা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে বায়ুমণ্ডলে ১.৪ বিলিয়ন মেট্রিক টন গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক সংস্থা ক্লাইমেট ওয়াচের দেওয়া তথ্যানুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন। এর পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। ২০২১ সালে চীন ১৪.৩০ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন করেছে। একই বছর যুক্তরাষ্ট্র নির্গমন করেছে ৬.২৮ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড। সূত্র : এএফপি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৫ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে