রাশিয়ার তেল কিনতে ট্রাম্পের ‘ছাড়’ পেল ইউরোপের একটি দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান (বাঁয়ে) শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে তেল কেনার ওপর অলিখিত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ রাশিয়ার কাছ থেকে কিনলে তার জন্য বাড়তি শুল্কের ‘শাস্তি’ও দিয়েছেন তিনি। ভারত এর অন্যতম প্রমাণ। এবারে ট্রাম্প নিজেই বলছেন, ইউরোপের একটি দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনলে কোনো ‘শাস্তি’ দেবেন না তিনি!

ইউরোপের কোন দেশ ট্রাম্পের কাছ থেকে বিশেষ এই ‘ছাড়’ পেতে যাচ্ছে? কেনই বা ট্রাম্প ছাড় দিচ্ছেন এই দেশটিকে?

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি জানান, হাঙ্গেরিই ইউরোপের একমাত্র দেশ, যারা কি না রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে এবং এর জন্য তাদের কোনো ‘শাস্তি’র মুখোমুখি হতে হবে না।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হোয়াইট হাউজে গিয়ে এ বিষয়টি ট্রাম্পকে ব্যাখ্যা করেন। পরে ট্রাম্প নিজেই বিষয়টি জানিয়েছেন সাংবাদিকদের। বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে তেল বা গ্যাস কেনা হাঙ্গেরির জন্য খুবই কঠিন। তাই বিধিনিষেধের ক্ষেত্রে ওদের ছাড় দেওয়া হবে।’

ইউরোপের একদম মাঝ বরার অবস্থিত হাঙ্গেরি। দেশটির চাপাশেই স্থলভাগ, সীমান্তগুলোতে অন্যান্য দেশ, যার মধ্যে রয়েছে— অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া। ধারেকাছে কোনো সমুদ্র নেই। ফলে পুরোপুরি স্থলভাগ পরিবেষ্টিত হাঙ্গেরির জন্য খনিজ তেলের একমাত্র ভরসা রাশিয়াই।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে এমন যুক্তিই তুলে ধরেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান। ট্রাম্পও সে যুক্তি মেনে নিয়েছেন। সে কারণেই হাঙ্গেরিতে ছাড় দিচ্ছেন রাশিয়ার কাছ থেকে তেল-গ্যাস কেনার ক্ষেত্রে।

অরবান একই যুক্তি দিয়ে রাশিয়াকেও আস্থায় নিয়ে রেখেছেন, যেন তাদের কাছ থেকে কম দামে তেল-গ্যাস কিনতে পারেন। বিশ্লেষকরা বলছেন, এটিই অরবানের রাজনীতির অন্যতম কৌশল। এমনকি আগামী বছরের ভোট সামনে রেখে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার ব্যবস্থা করে রাখবেন— এমন প্রতিশ্রুতিই ভোটারদের দিয়ে রেখেছেন তিনি।

এর আগে রাশিয়ার বৃহত্তম দুটি খনিজ তেল সংস্থাকে গত মাসে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, এ দুই সংস্থার কাছ থেকে কোনো দেশ তেল কিনলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একমাত্র হাঙ্গেরি সেই নিষেধাজ্ঞায় ছাড় পেল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১৩ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১৩ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

১৩ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

১৩ ঘণ্টা আগে