যুক্তরাষ্ট্রে দাবানল আরও ছড়ানোর শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বিস্তৃত অঞ্চল। দমকলকর্মীরা দিনরাত চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন। কিন্তু সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাতে লস অ্যাঞ্জলসের ভেনচুরা কাউন্টিতে ‘অটো ফায়ার’ নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয়। এটিতে এখন পর্যন্ত ৫০ একর জায়গা পুড়েছে। নতুন দাবানলটি একটুও থামানো যায়নি। বাতাসের কারণে এটি অতিদ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস এবং ইটন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে ৩৮ হাজার একর জায়গা।

শক্তিশালী বাতাসে আগুন ছড়ানোর আশঙ্কায় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারের প্রধান বলেছেন, “ক্রুরা সম্পূর্ণ প্রস্তুত আছেন। সঙ্গে আছে পানির পর্যাপ্ত ট্যাংকার এবং বাড়তি দমকলকর্মী।” গত সপ্তাহে দাবানল ছড়ানোর সময় যে পরিমাণ দমকলকর্মী ছিল, বর্তমানে তার চেয়ে বেশি আছে বলে জানিয়েছেন এই ফায়ার কর্মকর্তা।

লস অ্যাঞ্জেলসে দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো পুড়েছে। যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন ২৪ জন। দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকারীরা হয়ত আরও মরদেহ পাবেন।

সূত্র: সান

এমটিআই

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কারচুপির বিতর্কের মধ্যেই দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।

১২ ঘণ্টা আগে

হরমুজে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি: ইরানের সঙ্গে সমঝোতায় নারাজ ট্রাম্প

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।

১২ ঘণ্টা আগে

৩ লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার

রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।

১ দিন আগে

মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান

মার্কিন সেনাদের আটক বা হত্যা করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে প্রায় ৩০ হাজার ডলার (৫ বিলিয়ন ইরানি তোমান) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কোনো নারী এ ধরনের কাজ করলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।

১ দিন আগে