রুশ সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এএন-২২ সামরিক পরিবহন সিরিজের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি মেরামত হওয়া বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে, তবে দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় বেসামরিক হতাহতের আশঙ্কা নেই।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি এএন-২২ সামরিক পরিবহন সিরিজের একটি বিমান, যা রুশ বাহিনীতে মূলত মালবাহী অপারেশনে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নে পাঠানো হয়েছিল। ওই টেস্ট ফ্লাইটে পাইলটসহ সাতজন ক্রু ছিলেন।

সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে। মস্কো থেকে এলাকাটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় ক্রুদের বাইরে অন্য কারও হতাহতের আশঙ্কা নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঠিক কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১৫ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১৫ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে