কম্বোডিয়ার সেনাদের নিজ ভূখণ্ড থেকে সরাতে পদক্ষেপ নিচ্ছে থাইল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল জুড়ে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এতে দুই দেশের কমপক্ষে সাতজন নিহত হয়েছেন৷ এ সীমান্তে নিজেদের ভূখণ্ড থেকে কম্বোডীয় বাহিনীকে সরিয়ে দিতে অভিযান চালাবে বলে জানিয়েছে থাইল্যান্ড।

সোমবার (৮ ডিসেম্বর) দুপক্ষের মধ্যে নতুন করে এ সংঘাত শুরু হয়। এরপর আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সীমান্তে অভিযান চালানোর তথ্য দিয়েছে থাই বাহিনী।

এর আগে গত জুলাইয়েও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত হয়। টানা পাঁচ দিনে সে সংঘাত যুদ্ধে রূপ নেয়, দুই পক্ষের কমপক্ষে ৪৮ জন নিহত ও তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হন। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় অস্ত্রবিরতি হয়। সোমবার হওয়া সংঘর্ষের মাত্রা ছিল জুলাই সংঘর্ষের পর সবচেয়ে তীব্র।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষের জন্য দুপক্ষই একে অন্যকে দায়ী করেছে। কম্বোডিয়ায় এখন পর্যন্ত ছয়জন নিহত ও ৯ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের এক সেনাসদস্য নিহত ও আরও ১৮ সেনা আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌ বাহিনী বলেছে, থাই উপকূলীয় প্রদেশ ত্রাতের অভ্যন্তরে কম্বোডীয় বাহিনীর উপস্থিতি দেখা গেছে। তাদের সরিয়ে দিতে সামরিক অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সোমবার রাতে বলেন, ‘নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অজুহাতে থাইল্যান্ড যেন কম্বোডীয় বেসামরিক গ্রামগুলোর ওপর সামরিক শক্তি প্রয়োগ না করে।’ এর আগে কম্বোডিয়া বলেছিল, তারা টানা হামলার শিকার হলেও পালটা হামলা চালায়নি।

অন্যদিকে থাইল্যান্ডের নৌ বাহিনী বলেছে, কম্বোডীয় বাহিনী সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে, স্নাইপার ও ভারী অস্ত্র মোতায়েন করছে এবং নতুন পরিখা খনন করছে। এ কর্মকাণ্ডগুলো তারা থাইল্যান্ডের সার্বভৌমত্বের ওপর ‘গুরুতর হুমকি’ হিসেবে দেখছে।

থাইল্যান্ড এখন পর্যন্ত তাদের সীমান্তবর্তী পাঁচটি প্রদেশ থেকে চার লাখ ৩৮ হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নিয়েছে। কম্বোডিয়া সরকারও বলেছে, তাদের লক্ষাধিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। সীমান্তের অনির্ধারিত অংশগুলোর সার্বভৌমত্ব নিয়ে এক শতাব্দীর বেশি সময় ধরে বিরোধ চলছে দেশ দুটির মধ্যে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১১ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৮ ঘণ্টা আগে