মার্কিন সরকারে শাটডাউনে ৩৭ দিনেও হয়নি সুরাহা

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন সরকারে শাটডাউন নিরসনে ৩৭ দিনেও হয়নি কোনো সুরাহা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দীর্ঘ বৈঠক শেষেও রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে পারেননি। এমনকি রিপাবলিকানরা সরকারি সংস্থা পুনরায় চালুর অংশ হিসেবে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের প্রস্তাব দিলেও ডেমোক্র্যাটরা তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিপাবলিকানদের দখলে সিনেটে ৫৩টি আসন থাকলেও সরকার পুরোপুরি কার্যকর করতে ৬০টি ভোট প্রয়োজন। এক রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিরোধিতা করায় এখন অন্তত আটজন ডেমোক্র্যাটকে দলীয় অবস্থানের বিপরীতে ভোট দিতে হবে। এখন পর্যন্ত কেবল দুই ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

শাটডাউন নিরসনে এখন পর্যন্ত ১৪টি আলোচনা ব্যর্থ হলো। সিনেটের তরফে শুক্রবার একটি স্বল্পমেয়াদি বাজেট প্রস্তাবে ভোট হতে যাচ্ছে। পরিকল্পনা হলো, এই বিলটি পরবর্তী সময়ে সংশোধন করে দ্বি-দলীয়ভাবে ফেডারেল সংস্থাগুলো পুনরায় চালু ও কিছু কর্মসূচির পূর্ণ বরাদ্দ অনুমোদন করা হবে।

রিপাবলিকানরা জানিয়েছে, তারা একটি স্বল্পমেয়াদি বাজেট এবং পূর্ণ বর্ষের বরাদ্দ প্যাকেজের সমন্বয়ে সরকার পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে। এতে কৃষি খাতের খাদ্য সহায়তা, সামরিক নির্মাণ, সাবেক সেনা বিষয়ক বিভাগ এবং আইনসভার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

সিনেটর জন থুন সাংবাদিকদের বলেন, আমার আশা এবং প্রত্যাশা, যথেষ্টসংখ্যক ডেমোক্র্যাট প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তবে সিনেটর জন ফেটারম্যান বলেন, আমি জানি না, ওই বৈঠক কতটা ফলপ্রসূ ছিল। ফেটারম্যান তিন ডেমোক্র্যাট সদস্যের একজন, যিনি স্বল্পমেয়াদি তহবিল বিলের পক্ষে ছিলেন।

এবারের শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলছে। এতে প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মী বেতন ছাড়া কাজ করতে বা ছুটিতে থাকতে বাধ্য হয়েছেন, লাখো শিশু সরকারি খাদ্য সহায়তা বঞ্চিত হচ্ছে।

এদিকে বেতন না পাওয়ায় ফ্লাইট নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা বিকল্প চাকরি সন্ধান করছেন। ফলে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলোয় ফ্লাইট সংখ্যা ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধের দ্রুত অবসান চান ৬৬ শতাংশ মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) মানুষ মনে করছেন, ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য পূর্ণ না হলেও দেশটির উচিত দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। রয়টার্স-ইপসোসের জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে।

২ ঘণ্টা আগে

এবার যুদ্ধের পথে আমিরাত, নিচ্ছে প্রস্তুতি

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ, যারা এই সরাসরি সংঘাতে যুক্ত হবে।

৩ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এই জোট থেকে যুক্তরাষ্ট্র ঠিক কী সুবিধা পাচ্ছে, তা গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। রুবিওর ভাষায়, 'এই সম্পর্ক আমাদের জন্য কতটা কার্যকর—তা নতুন করে ভাবার সময় এসেছে।'

৩ ঘণ্টা আগে

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ আরোহীর সবাই নিহত

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই। ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

৪ ঘণ্টা আগে