ডেস্ক, রাজনীতি ডটকম

রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে গোপনে ব্যালিস্টিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেওয়া এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যহবারও করেছে বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এসব অস্ত্র চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা ৩০০ মিলিয়ন ডলারের প্যাকেজ সহায়তার অংশ। চলতি মাসেই এসব অস্ত্র কিয়েভের হাতে পৌঁছেছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াতে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এর মধ্যে অন্তত একবার হলেও যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বাইডেন এখন ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন (ছয় হাজার ১০০ কোটি) ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। বিলটি ইতোমধ্যেই কংগ্রেসে পাশের পর সিনেটেও অনুমোদিত হয়েছে।
যুক্তরাষ্ট্র এর আগে কিয়েভকে মধ্যম পাল্লার সামরিক কেৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (এটিএসিএমএস) সরবরাহ করলেও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকায় এর চেয়ে শক্তিশালী কিছু দেওয়ার বিষয়ে অনিচ্ছুক ছিল।
তবে শেষ পর্যন্ত বাইডেন এ বছরের ফেব্রুয়ারি মাসে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন। এসব ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনাতেই ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস সরবরাহ করেছে।
তিনি আরো জানান, ইউক্রেনের অনুরোধে অপারেশনাল সিকিউরিটি নিশ্চিত করার জন্যই যুক্তরাষ্ট্র এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
অবশ্য এটা এখনো পরিষ্কার নয় যে ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নিরাপত্তা উপদষ্টো জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন এ ধরণের আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, এগুলো একটা পার্থক্য বা ব্যবধান তৈরি করবে। ... এখানে কোনো সহজ সমাধান নেই।'
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দখলকৃত ক্রিমিয়ার একটি রুশ এয়ারফিল্ডে গত সপ্তাহেই প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। এছাড়া রুশ সৈন্যদের দখল করা বার্দিয়ানস্কে গত মঙ্গলবার রাতভর এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
অসে্ত্রর মজুদ কমে আসায় এবং যুদ্ধক্ষেত্রে রুশদের বিরুদ্ধে অগ্রগতি অর্জনের লক্ষ্যে গত কয়েক মাস ধরে কিয়েভ পশ্চিমা সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানিয়ে আসছিলো।
মার্কিন কংগ্রেসের বিরোধিতার কারণে কয়েক মাসের অচলাবস্থা শেষে কিয়েভের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক সহায়তা প্যাকেজ যুক্তরাষ্ট্র অনুমোদনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রায় বছর দেড়েকের বিতর্ক ও সন্দেহের ঘাটতি পুষিয়ে নিতে এখন আমরা সবকিছুই করব। রাশিয়ার দখলদাররা এ সময়ের মধ্যে যাই করুক না কেন, পুতিন যা-ই পরিকল্পনা করুক না কেন, আমাদের অবশ্যই তাদের রুখে দিতে হবে।
ইউক্রেনের সেনারা কয়েক মাস ধরে অসে্ত্রর স্বল্পতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগেছে।
কিয়েভ যুদ্ধক্ষেত্রে প্রাণহানি ও ভূখণ্ড হারানোর জন্য যুক্তরাষ্ট্র পশ্চিমাদের বিলম্বকে দায়ী করে আসছিলেন। সূত্র : বিবিসি

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।
১৫ ঘণ্টা আগে