হাজারের বেশি কর্মকর্তাকে বহিষ্কারের হুমকি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিগত বাইডেন প্রশাসনের ৪ জন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, নিকট ভবিষ্যতে আরও সহস্রাধিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে।

বহিষ্কৃত কর্মকর্তারা হলেন ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের খেলাধূলা, শারীরিক ফিটনেস এবং পুষ্টি বিষয়ক কাউন্সিলের সদস্য জোসে অ্যান্দ্রেজ, জাতীয় অবকাঠামো বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মার্ক মিলেই, সরকারি থিংকট্যাংক সংস্থা উইলসন সেন্টার ফর স্কলার্সের প্রধান নির্বাহী ব্রায়ান হুক এবং প্রেসিডেন্টের রপ্তানি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য কেইশা ল্যান্স বটমস।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “বিগত প্রশাসনের এক হাজারেরও অধিক কর্মকর্তা, যারা আমাদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি ‘আমেরিকাকে আবার মহান করে তুলুন (মেইক আমেরিকা গ্রেট এগেইন)’— এর সঙ্গে ভিন্নমত পোষন করেন— তাদেরকে শনাক্ত ও ছাঁটাই করা হবে। আমার প্রেডিন্সিয়াল পার্সোনেল অফিস ইতোমধ্যে এ কাজ শুরু করেছে।”

পোস্টে আজ মঙ্গলবার বরখাস্ত হওয়া চার কর্মকর্তার নাম ও পেশাগত পদবী উল্লেখ করে ট্রাম্প বলেন, “এই চারজনকে আজ বহিষ্কার করা হয়েছে। শিগগিরই এ তালিকায় তাদের নামের সঙ্গে আরও অনেকের নাম যুক্ত হবে।”

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন, সরকারি বিভিন্ন দপ্তরের জনবল কমানোর পাশাপাশি সরকারি কাজে দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতি যদি পুরোপুরি পালন করা শুরু করেন তিনি, তাহলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

সূত্র : এএফপি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

৩ ঘণ্টা আগে

শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ

৩ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৪ ঘণ্টা আগে

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে ‘৩০ বা ৪০ জনকে হত্যা’ করা উচিত। এ ক্ষেত্রে শুধু ওই মুহূর্তে যারা হুমকি হিসেবে বিবেচিত, তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বেশি মানুষকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে