আগ্রাসনকারীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭: ০২

ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতামূলক বক্তব্যকে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান। এর ধারাবাহিকতা কোনোভাবেই উত্তরহীন থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান। তিনি আগ্রাসনকারীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

আজ বুধবার সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির ৮৬তম কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এই কড়া বার্তা দেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি।

বর্তমান বিশ্ব পরিস্থিতিকে একটি নতুন বিশ্বব্যবস্থা গঠনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিশ্বশক্তির এই অপতৎপরতা বিশ্বব্যাপী এবং আঞ্চলিক পর্যায়ে চরম অস্থিরতা ও নিরাপত্তা সংকট তৈরি করেছে।

পশ্চিম এশিয়ায় উসমানীয় সাম্রাজ্যের পতন এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বিশ্বশক্তিগুলোর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে জেনারেল হাতামি। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আল-আকসা ফ্লাড অভিযানের পর সরাসরি বলেছিলেন ইসরায়েলের অস্তিত্ব না থাকলে তাদের নতুন করে তৈরি করতে হতো। এই মন্তব্য থেকেই বোঝা যায় কেন পশ্চিমা বিশ্ব সব অপরাধের পরেও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। কারণ, এই শাসনব্যবস্থা মূলত পশ্চিমের একটি প্রক্সি ঘাঁটি হিসেবে কাজ করে। ইরানের কৌশলগত অবস্থান এবং ইসলামি বিপ্লবের আদর্শ দেশের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা এখন ইরানের জাতীয় শক্তির উৎসগুলোকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই সদস্য স্পষ্ট করে বলেন, সাধারণ জনগণের জীবনযাত্রার মান নিয়ে প্রতিবাদ বা বিক্ষোভের সাথে মার্কিন প্রেসিডেন্ট কিংবা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইরানি জনগণ অত্যন্ত প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দাঙ্গাকারীদের থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে বাধা দিয়েছে। এ সময় তিনি ইরানি জনগণের মর্যাদা ও সচেতনতাকে সেনাসদস্য হিসেবে কুর্নিশ জানান।

জেনারেল হাতামি ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের সেনাবাহিনী, আইআরজিসি এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো জনগণের সহযোগিতায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বলেও দাবি করেন। তিনি বলেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। শত্রুর যেকোনো ভুল হিসাবনিকাশের ফল হবে অত্যন্ত ভয়াবহ। আগ্রাসনকারীদের হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং রাজনৈতিক ব্যবস্থার সুরক্ষায় সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি ইরানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজের জীবন উৎসর্গ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলসহ ইরাক-কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ছোড়া ভারী ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের শিল্পাঞ্চলে আঘাত হেনেছে। একইসঙ্গে ইরাকের ‘হারির’ বিমানঘাঁটি এবং কুয়েতের ‘আলি আল সালেম’ ও ‘আরিফজান’ ঘাঁটিতেও সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালান

৮ ঘণ্টা আগে

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাকে সাড়া দেবে না ফ্রান্স

ইরান-ইসরায়েল যুদ্ধের ১৫তম দিনেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় যখন বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, ঠিক তখনই ট্রাম্পের এই আহ্বানে ফ্রান্সের ‘না’ মধ্যপ্রাচ্য সংকটে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

৮ ঘণ্টা আগে

পেন্টাগন জানালো ইরাকে প্রাণ হারানো ৬ মার্কিন সেনার নাম

নিহতদের মধ্যে তিনজন বিমান বাহিনীর সদস্য এবং বাকি তিনজন এয়ার ন্যাশনাল গার্ডের কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, এই বিধ্বস্তের ঘটনায় কোনো শত্রুপক্ষের হামলা বা যান্ত্রিক ত্রুটি বহির্ভূত অন্য কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনার প্রকৃত কার

৮ ঘণ্টা আগে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩৪ বাংলাদেশি নিহত

ব্যাংককভিত্তিক ফোর্টিফাই রাইটস এবং ইউক্রেনভিত্তিক ট্রুথ হাউন্ডস নামে দুটি সংগঠন সম্প্রতি বাংলাদেশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের ওপর একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করেছে।

৯ ঘণ্টা আগে