মঞ্চে ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই

ডেস্ক, রাজনীতি ডটকম
রোববার মালয়েশিয়ায় ট্রাম্পের উপস্থিতিতে শান্তিচুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ‘শান্তিচুক্তি’তে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তিতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এ সময় মধ্যস্ততাকারী দেশ মালয়েশেয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শান্তিচুক্তি সই হয়। এ সময় ট্রাম্প বলেছেন, শান্তিচুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে জাতিসংঘের চেয়ে তার কার্যকারিতা বেশি।

এর গত জুলাই মাসে কয়েকদিনের রক্ষক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে ‘তাৎক্ষণিক’ ও ‘নিঃশর্ত যুদ্ধবিরতি’র মাধ্যমে এ সংঘাতের অবসান ঘটে। ট্রাম্প এই যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন।

চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ‘রক্তপাতে’র পর আমাদের চারজনের (মঞ্চে উপস্থিত চার রাষ্ট্র ও সরকারপ্রধান) মধ্যে অনেক ফোনালাপ হয়েছে। আমার প্রশাসন এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছে।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার ‘সাহসী’ নেতাদের মধ্যে ‘ঐতিহাসিক’ চুক্তিতে বিশেষ ভূমিকা রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

চুক্তিতে সইয়ের আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় ট্রাম্পের ‘নেতৃত্ব’ ও ‘অক্লান্ত প্রচেষ্টা’র ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘কোনো বিরোধ যতই কঠিন ও জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করতে হবে।’

এ সময় থাই প্রধানমন্ত্রী চুক্তিতে সহায়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশংসা করেন।

ট্রাম্প বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিন দিনব্যাপী ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ত্রয়োদশ আসিয়ান-ইউএস শীর্ষ সম্মেলন ও বিংশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।

মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১৩ ঘণ্টা আগে

মাঝ আকাশে ৩০০ ফুট পতন: ভারতীয় সেই পাইলটের শরীরে গাঁজা শনাক্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

১৪ ঘণ্টা আগে

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১৭ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১৭ ঘণ্টা আগে