১০ বছরের প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্র-ভারতের

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা।

১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামো চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন দুই দেশের নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি সইয়ের ঘোষণা দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় আসিয়ান দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে রাজনাথ সিং ও পিট হেগসেথ বৈঠকে মিলিত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা’ আরও জোরদার করবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আমরা আগে তিনবার ফোনে আলাপ করেছি। এডিএমএম-প্লাস সম্মেলনের পাশাপাশি আপনার সঙ্গে (হেগসেথ) ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। এই মুহূর্তে, প্রতিরক্ষা কাঠামো চুক্তি সইয়ের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী, আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।

হেগসেথ এই চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘একটি বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন। ভারতের বিশ্লেষকরা বলছেন, এই প্রতিরক্ষা চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বাড়ানো এবং যৌথ উদ্যোগের জন্য একটি ১০ বছর মেয়াদি রোডম্যাপ।

হেগসেথ আরও বলেন, ১০ বছরের এই কাঠামো চুক্তি করা হয়েছে বড় প্রত্যাশা নিয়ে। এটি আমাদের দুই দেশের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও গভীর ও অর্থবহ সহযোগিতার রোডম্যাপ। এটি আমাদের যৌথ নিরাপত্তা এবং শক্তিশালী অংশীদারত্বের প্রতি আমেরিকার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রকাশ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১১ ঘণ্টা আগে

মাঝ আকাশে ৩০০ ফুট পতন: ভারতীয় সেই পাইলটের শরীরে গাঁজা শনাক্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

১২ ঘণ্টা আগে

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১৫ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১৫ ঘণ্টা আগে