ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩ শিক্ষার্থী নিহত, নিখোঁজ ৯১

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো এলাকায় একটি ইসলামি আবাসিক স্কুল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও ৯১ শিক্ষার্থী ও কর্মীর খোঁজ পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল স্তম্ভের ওপর নতুন তলার নির্মাণ কাজ চলছিল। সেই চাপই পুরো ভবন ধসিয়ে দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় নয় মাস ধরে ভবনটির ওপরতলায় নির্মাণ কাজ চলছিল। এর আগেও দেশটিতে অনুরূপ দুর্ঘটনার নজির রয়েছে। চলতি মাসের শুরুতে পশ্চিম জাভায় এক ধর্মীয় অনুষ্ঠানে ভবন ধসে তিনজন মারা যান। ২০১৮ সালে সিরেবনে সাত কিশোর প্রাণ হারায় এবং একই বছরে জাকার্তায় স্টক এক্সচেঞ্জ ভবনের একটি অংশ ধসে অন্তত পঁচাত্তর জন আহত হন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ একানব্বই জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে স্থানীয় দমকল ও উদ্ধার সংস্থাগুলো। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে স্বজনেরা কান্না ও উৎকণ্ঠার মধ্যে প্রার্থনা করছেন যেন তাদের সন্তানরা জীবিত অবস্থায় ফিরে আসে।

উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, বিশেষ ক্যামেরা ব্যবহার করে কয়েকজন জীবিত থাকার সংকেত পাওয়া গেছে। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। ফলে হাতে হাতে ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।

১৪ ঘণ্টা আগে

তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে: ইরানি স্পিকার

ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে ‘অর্থহীন পরামর্শ’ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের অবরোধের হুমকিই বরং বিশ্বব্যাপী তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।

১৫ ঘণ্টা আগে

যুদ্ধক্ষেত্রে বিরতি নেই, লেবাননে হামলা চলবেই: ইসরায়েলি সেনাপ্রধান

দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো, এমন একটি অবস্থানে থাকা যেন (ইসরাইলি) জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে।'

১৯ ঘণ্টা আগে

যুদ্ধ, বাস্তুচ্যুতি, মূল্যস্ফীতি— লেবাননে তীব্র খাদ্যসংকট, ৫ জনে একজন ঝুঁকিতে

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং লেবাননের কৃষি মন্ত্রণালয় বুধবার এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমানে প্রায় ১২ লাখ ৪০ হাজার (১.২৪ মিলিয়ন) মানুষ ‘সংকট পর্যায় বা তার চেয়েও গুরুতর’ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে।

২০ ঘণ্টা আগে