মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে স্মরণকালের 'সবচেয়ে শক্তিশালী' হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় তেহরানের ছোঁড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই হামলার প্রভাব পড়েছে সৌদি আরব ও বাহরাইনেও, যেখানে আকাশেই ধ্বংস করা হয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্টা জবাবে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো ‘সবচেয়ে তীব্র এবং শক্তিশালী’ হামলা।

বিপ্লবী গার্ড বাহিনী জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা রয়েছে। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাও লক্ষ্যবস্তু করা হয়—এটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তী এক নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র (শেল্টার) থেকে বেরিয়ে আসতে পারেন।

সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকাগুলো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে