বিশেষ চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য ছাড়ছেন হাজার হাজার আমেরিকান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২: ৫৭
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক ওই অঞ্চল ছেড়েছেন। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে।

বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে এবং কয়েক ডজন চার্টার্ড ফ্লাইটে করে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গঠিত একটি টাস্কফোর্সের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর ৩০ হাজার নাগরিককে ফিরে আসতে সহায়তা করেছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশের কম যাত্রী ছিল। কারণ অনেক আমেরিকানই বাণিজ্যিক ফ্লাইটে ফিরতে পছন্দ করেছেন।

মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে