ইরানে ৪ দিনে নিহত সহস্রাধিক, প্রাণ হারিয়েছে ১৮১ শিশু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১০: ০৯
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মাত্র চার দিনে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৮১ জনই ১০ বছরের কম বয়সী শিশু। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে।

যুদ্ধবিধ্বস্ত ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে এই শিউরে ওঠা তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (হারানা)।

বিবৃতিতে বলা হয়েছে, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।

ইরানে নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা বলেছে, সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের পরিকল্পনা কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রীর

সাম্প্রতিক ইসরায়েলি প্রতিবেদনে পরিকল্পনাটিকে ‘ডিজিএংগেজমেন্ট ৭১০’ নামেও উল্লেখ করা হয়েছে। এতে প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর লক্ষ্য রয়েছে। পরিকল্পনায় গাজা ছাড়তে আগ্রহীদের জন্য গন্তব্য দেশের সঙ্গে সমঝোতা, নিয়ন্ত্রিত অভিবাসনপথ এবং পুনর

৫ ঘণ্টা আগে

৩১ দেশের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ, আছে বাংলাদেশও

বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নিয়মে এসব দেশের সাধারণ পর্যটকদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।

৫ ঘণ্টা আগে

৯ দিন পর ত্রিশূলী-থ্রিএ টানেল থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় সাহ কাদামাটিতে পুরোপুরি ঢেকে আছেন। একজন উদ্ধারকারী তাকে কাঁধে করে টানেল থেকে বের করে আনছেন। পরে তাকে ত্রিশূলীতে নেপাল সেনাবাহিনীর ব্যারাকে নেওয়া হয়। এরপর দ্বিতীয় শ্রমিক কবির মহার্জনকেও জীবিত বের করে আনা হয়।

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ঘিরে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বেসামরিক প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে বেসামরিক মানুষের হতাহতের খবরে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন। বিশেষ করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার খবর তাকে উদ্বিগ্ন করেছে। তার মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা জানান। তিনি সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement