চিকেন্স নেকে মহাসড়ক বানাচ্ছে ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।

টেলিগ্রাফ ইন্ডিয়া জানাচ্ছে— ৩১ কিলোমিটার দীর্ঘ নতুন মহাসড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিত হবে। বর্তমান জাতীয় মহাসড়ক-২৭-এর সমান্তরালে এটি নির্মাণ করা হবে।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়কড়ি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকল্পটির তথ্য জানান।

তিনি বলেন, নতুন সড়কটি পশ্চিমবঙ্গের বাগদোগ্রা থেকে পানিটাঙ্কি ও খড়িবাড়ি হয়ে বিহারের গালগালিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে। জাতীয় মহাসড়ক-২৭ থেকে নতুন সড়কটির দূরত্ব হবে প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার।

শিলিগুঁড়ি করিডর, যা চিকেন্স নেক নামেও পরিচিত, ভারতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এ করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার।

এই সরু ভূখণ্ডই ভারতের মূল অংশের সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিমসহ উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের প্রধান পথ।

করিডরটির দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে নেপাল এবং পূর্ব ও উত্তর-পূর্বে ভুটান ও চীনের অবস্থান এর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে।

নতুন মহাসড়ক নির্মাণের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক সড়ক যোগাযোগেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন নীতিন গড়কড়ি।

শিলিগুঁড়ি করিডরের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের উদ্বেগ বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর নয়াদিল্লি এ অঞ্চলে নিরাপত্তা ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলে বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে।

ভারতের জন্য এই করিডরের বিকল্প স্থলপথ না থাকায় এর নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা দীর্ঘদিন ধরেই দেশটির কৌশলগত অগ্রাধিকারের অংশ। নতুন চার লেনের মহাসড়ক নির্মাণকে সেই পরিকল্পনারই সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৯ দিন পর ত্রিশূলী-থ্রিএ টানেল থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় সাহ কাদামাটিতে পুরোপুরি ঢেকে আছেন। একজন উদ্ধারকারী তাকে কাঁধে করে টানেল থেকে বের করে আনছেন। পরে তাকে ত্রিশূলীতে নেপাল সেনাবাহিনীর ব্যারাকে নেওয়া হয়। এরপর দ্বিতীয় শ্রমিক কবির মহার্জনকেও জীবিত বের করে আনা হয়।

২ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ঘিরে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বেসামরিক প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে বেসামরিক মানুষের হতাহতের খবরে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন। বিশেষ করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার খবর তাকে উদ্বিগ্ন করেছে। তার মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা জানান। তিনি সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।

১ দিন আগে

নেপাল-তিব্বতে প্রলয়ঙ্করী বন্যা: মৃত্যু বেড়ে ১২২৫, নিখোঁজ প্রায় ৪৮০০

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত কেবল নেপাল অংশেই ১ হাজার ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। দেশটির সীমান্তবর্তী রসুয়া ও নুয়াকোট জেলাতেই প্রায় ১৬ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে ভোতেকোশি নদী

১ দিন আগে

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ

শুষ্ক আবহাওয়ার কারণে এ আগুন অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে, যার মধ্যে কালিমেন্ট ও সুমাত্রার সুরক্ষিত বনাঞ্চলগুলোও অন্তর্ভুক্ত থাকে।

১ দিন আগে
Advertisement