ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারত ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন আরও দীর্ঘায়িত হচ্ছে। ভারতীয় এবং ভারত-নিয়ন্ত্রিত সব ধরনের সামরিক ও বাণিজ্যিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, ভারতীয় বিমান সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। গত বছর কাশ্মীরের পাহেলগাম হামলা এবং পরবর্তীতে দুই দেশের মধ্যকার সংক্ষিপ্ত সামরিক সংঘাতের জেরে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

১৬ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে বর্ধিত মেয়াদের এই নির্দেশনা কার্যকর হয়েছে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সামরিক ও বাণিজ্যিক—উভয় ধরনের ভারতীয় উড়োজাহাজই এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। পাশাপাশি ভারতীয় বিমান সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজগুলোকেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

গত বছরের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান প্রথমে ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। তবে ইসলামাবাদ শুরু থেকেই হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আসছে।

পরবর্তীতে গত বছরের ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। পাহেলগাম হামলার পর ২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে বিনা উসকানিতে হামলা চালায় বলে পাকিস্তানের দাবি। এর জবাবে দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে সামরিক অভিযান শুরু করে।

সে সময় ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি পাকিস্তান তিনটি রাফাল যুদ্ধবিমানসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে অন্তত ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতের অবসান ঘটে।

বিশ্লেষকদের মতে, আকাশসীমা বন্ধ থাকার কারণে ভারতের বিমান পরিবহন খাত উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। বিপরীতে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল খাতে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল। এ ধরনের পদক্ষেপ পাকিস্তানের জন্য নতুন নয়। এর আগে ১৯৯৯ সালের কার্গিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও দেশটি ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ রেখেছিল। সে সময়ও পাকিস্তানের তুলনায় ভারতের বিমান পরিবহন ব্যবস্থাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে সই করেন। উভয় পক্ষ জানায়, চুক্তিটি এরই মধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এতে ইরান পারমাণবিক অস্ত্র

৯ ঘণ্টা আগে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাকে জি৭-এ স্বাগত

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি৭ সম্মেলন শেষে বুধবার (১৭ জুন) প্রকাশিত যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা অবশ্যই এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যেন তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

১৭ ঘণ্টা আগে

শর্ত না মানলে আবারও বোমা ফেলব— ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবারও গুলি চালাব, তাদের ওপর বোমা ফেলব।’

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ১৪ দফা, কী আছে তাতে?

সিএনএনের দাবি, একজন মার্কিন কর্মকর্তার কাছ থেকে তারা খসড়া নথিটি পেয়েছে। জি৭ সম্মেলনে উপস্থিত এক কূটনীতিক এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সূত্রও এর বিষয়বস্তু নিশ্চিত করেছে। তবে হোয়াইট হাউজ বলেছে, এটি চূড়ান্ত সমঝোতা স্মারকের প্রকৃত পাঠ নয়। একইভাবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমও ফাঁস হওয়া

২১ ঘণ্টা আগে