ইউরোপে ভারি তুষারপাতে নিহত ৬, শত শত ফ্লাইট বাতিল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ভারি তুষারপাত আর হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। গত কয়েকদিনের তুষারঝড়ে মহাদেশজুড়ে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ফ্রান্সেই প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৈরী আবহাওয়ার কারণে ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং ট্রেন, যার ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করেছে, তুষারপাতের এই ভয়াবহতা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

তীব্র তুষারপাতের প্রভাবে সড়ক ও আকাশপথের পাশাপাশি ইউরোপের রেল যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। নেদারল্যান্ডসে মঙ্গলবার সকালে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে 'আইটি বিভ্রাট' যুক্ত হওয়ায় দেশজুড়ে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর সীমিত পরিসরে কিছু ট্রেন চলাচল শুরু করলেও দিনভর এই ভোগান্তি অব্যাহত থাকে। বিশেষ করে আমস্টারডাম থেকে প্যারিসগামী আন্তর্জাতিক ইউরোস্টার ট্রেনগুলোর সূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; যার অনেকগুলোই বাতিল করা হয়েছে অথবা দীর্ঘ সময় বিলম্বে চলাচল করছে।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের আশঙ্কায় দেশটির ৩৮টি জেলা সতর্কতা জারির আওতায় আনা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কড়া হুঁশিয়ারিতে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করেছে তেহরান : ট্রাম্প

গত দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।

২০ ঘণ্টা আগে

রাশিয়া-ইরানসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিত, তালিকায় বাংলাদেশও

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ভিসা প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বহাল থাকবে।

১ দিন আগে

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানে চলমান বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার হুমকি দেওয়ার পর আজ বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২৫৭১ জনেরও বেশি নিহতের দাবি

ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ অ্যাজেন্সি (এইচআরএএনএ)।

২ দিন আগে