ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে ইসরায়েল অভিমুখে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই বিধ্বংসী হামলায় পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আত্মরক্ষার জন্য লাখ লাখ ইসরায়েলি নাগরিক ঘরবাড়ি ছেড়ে আন্ডারগ্রাউন্ড বোম্ব শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
জেরুজালেম ও এর আশপাশের এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে এএফপি। যদিও ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো এখন পর্যন্ত কোনো প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য দেয়নি।
অন্যদিকে, আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও অস্থিরতা ছড়িয়েছে। বুধবার গভীর রাতে কুয়েতের একটি তেলবাহী ট্যাংকারে ইরানি ড্রোনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সব মিলিয়ে এই অঞ্চলের পরিস্থিতি এখন এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুই স্কোয়াড্রন এফ–৩৫ আই এবং এফ–১৫ আইএ যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। উভয় ধরনের বিমান আনুমানিক ২৫টি করে মোট ৫০টি কেনা হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২০ ঘণ্টা আগে
লেবানন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী আভিভিম বসতি এলাকায় একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (৩ মে) সংঘটিত এ ঘটনায় একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং বাকি রকেটগুলো কোথায় আঘাত হেনেছে তা নির্ধারণের কাজ চলছে বলে জানায় সেনাবাহিনী।
২০ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত আধুনিক সমরাস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে দেশটির সামরিক গবেষণা কার্যক্রম জোরদার হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।
১ দিন আগে
ট্রাম্পের ধারণা, ইরানের পক্ষ থেকে পাঠানো চুক্তি যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রহণযোগ্য’ হবে না। একই সঙ্গে এ-ও বলেছেন, তেহরান ‘খারাপ আচরণ’ করলে ইরানের ওপর আবারও হামলা চালানো হবে।
১ দিন আগে