ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯: ৪৪
ছবি: সংগৃহীত

ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা কমিয়ে দেওয়ার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ৪৭-৫৩ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। মূলত ডেমোক্র্যাট এবং রিপাবলিকান—এই দুই দলের রাজনৈতিক বিভাজনের কারণেই প্রস্তাবটি আটকে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেটে। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র‍্যান্ড পল। আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান।

প্রস্তাবটি ছিল ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে। তবে এটি শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রে কেবল কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে।

প্রস্তাবটি পাস হয়ে গেলে ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ার ফলে যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা জেগেছে।

এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে। শুক্রবার সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।

ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের বলেছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে যেতে পারেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, নিখোঁজ প্রায় ৫০ হাজার

সরকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন। তাদের তথ্য সংগ্রহে চালু করা একটি ওয়েবসাইটে শুক্রবার সকাল পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের নাম তালিকাভুক্ত হয়েছে। ফলে চলমান বিপর্যয়ে উদ্বেগ আরও বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

রুশ বন্দিদশা থেকে মুক্ত হলেন ইউক্রেনের ১৬০ সেনা

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া তাদের ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য। এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া,

১৬ ঘণ্টা আগে

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১৭ ঘণ্টা আগে