জাতীয় নিরাপত্তা আইনে দোষী হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জিমি

ডেস্ক, রাজনীতি ডটকম
হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জিমি লাই। ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের দায়ে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলন কর্মী জিমি লাইকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রের এ দুই অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিচারক বলেন, লাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিলেন। তিনি বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী। তবে এ অপরাধে তার সাজা কী হবে, আদালত সেটি পরে ঘোষণা করবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ২০২০ সাল থেকে কারাবন্দি লাই এসব অভিযোগের বিরুদ্ধে নিজেকে বরাবরই নির্দোষ দাবি করে আসছেন।

এ মামলার কার্যক্রম ঘিরে রোববার রাত থেকেই লাইয়ের সমর্থকরা হংকং হাইকোর্টের বাইরে অবস্থান নেন। এতে সেখানে উত্তেজনা ছড়ায়।

৭৮ বছর বয়সি লাইয়ের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীন বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্রের আলাদা একটি অভিযোগও করা হয়।

এদিকে চীন সরকারের সমালোচক লাইকে মুক্তি দেওয়ার দাবিতে আন্তর্জাতিক চাপও বাড়ছে। জিমি লাই এরই মধ্যে পাঁচ বছর কারাগারে কাটিয়েছেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বাকি দুটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হলো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলে তথ্যপাচারের অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত গোপন তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাঠানোর চেষ্টা করছিল। সম্প্রতি ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় ইসরায়েলি হামলার পরিপ্রক্ষিতে এই সাঁড়াশি অভিযান ও গণগ্রেপ্তারের ঘটনা ঘটলো।

১৪ ঘণ্টা আগে

মিত্রদের ওপর ইরানি হামলাকে ‘অপ্রত্যাশিত’ আখ্যা দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, পুরো ঘটনার মধ্যে ইরানের এই সিদ্ধান্তটিই ছিল তার জন্য সবচেয়ে বড় বিস্ময়।

১৭ ঘণ্টা আগে

ইসরায়েলসহ ইরাক-কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ছোড়া ভারী ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের শিল্পাঞ্চলে আঘাত হেনেছে। একইসঙ্গে ইরাকের ‘হারির’ বিমানঘাঁটি এবং কুয়েতের ‘আলি আল সালেম’ ও ‘আরিফজান’ ঘাঁটিতেও সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালান

১৭ ঘণ্টা আগে

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাকে সাড়া দেবে না ফ্রান্স

ইরান-ইসরায়েল যুদ্ধের ১৫তম দিনেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় যখন বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, ঠিক তখনই ট্রাম্পের এই আহ্বানে ফ্রান্সের ‘না’ মধ্যপ্রাচ্য সংকটে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

১৮ ঘণ্টা আগে