ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের কাছে দেশের স্পর্শকাতর ও সামরিক তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজান থেকে এই ‘ভাড়াটে নেটওয়ার্কের’ সদস্যদের আটক করা হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত গোপন তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাঠানোর চেষ্টা করছিল। সম্প্রতি ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় ইসরায়েলি হামলার পরিপ্রক্ষিতে এই সাঁড়াশি অভিযান ও গণগ্রেপ্তারের ঘটনা ঘটলো।
বিবৃতিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর চেষ্টা করছিল।
প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্যানুযায়ী, “ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করা হয়েছে। তারা সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসহ বিভিন্ন তথ্য ইহুদিবাদীদের কাছে পাঠাচ্ছিল। বিচারিক আদেশের মাধ্যমে এসব নেটওয়ার্কে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।”
এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের ভেতরে থাকা তথাকথিত ‘তথ্যদাতাদের’ দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েল দেশটিতে নতুন ধাপের হামলা শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।
৮ ঘণ্টা আগে
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্
১৪ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান
১৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগে