সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহরকাই

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৭: ৪৫

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ৫টা ৫ মিনিটের দিকে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

অ্যাপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য গভীর ও দূরদর্শী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূ লাসলো ক্রাসনাহরকাইকে ২০২৫ সালের জন্য সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। সাম্প্রতিক বিজয়ীদের মধ্যে রয়েছেন, অ্যানি এরনো, বব ডিলান, আবদুলরাজাক গুরনাহ, লুইজ গ্লিক, পিটার হান্ডকে, ওলগা তোকারচুক ও হান কাং।

এ বছর নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারে অর্থ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশেষ চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য ছাড়ছেন হাজার হাজার আমেরিকান

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গঠিত একটি টাস্কফোর্সের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর ৩০ হাজার নাগরিককে ফিরে আসতে সহায়তা করেছে।

১৬ ঘণ্টা আগে

তেল আবিব ও আবুধাবির দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিনেটে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানি হামলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের জানমালের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্যানবেরা।

১৭ ঘণ্টা আগে

ইরানের ১৬টি মাইনবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হরমুজ প্রণালিতে থাকা অকার্যকর মাইন বসানো দশটি ইরানি নৌযানে মার্কিন বাহিনী হামলা করেছে।

১৯ ঘণ্টা আগে

মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী হামলা

বিপ্লবী গার্ড বাহিনী জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা রয়েছে। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাও লক্ষ্যবস্তু করা হয়—এটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

১৯ ঘণ্টা আগে