ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া যুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী সামরিক বাহিনী আইআরজিসি। তারা বলছে, ‘শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ’ ছাড়া তারা আর কিছু তাদের ভাবনায় নেই।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন, প্রায় গোটা ইরানকেই হামলায় বিপর্যস্ত করেছেন তারা। এখন এই যুদ্ধ খুব ‘শিগগিরই’ শেষ হতে যাচ্ছে।
বুধবার (১১ মার্চ) ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের দ্বাদশ দিন। আগের ১১ দিনের মতোই এ দিনই উভয় পক্ষই হামলা-পালটা হামলা অব্যাহত রেখেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ১২ দিনে এসেও দুপক্ষের কেউই কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বলেই জানিয়েছে।
এ দিন ইরানের সামরিক বাহিনী বিপ্লবী গার্ড তথা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুইটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে আহত ১০০ জন ব্যক্তিকে দেশটির আল জাবের ও আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আদিরি ঘাঁটি বলতে আইআরজিসি মূলত বিউরিং ঘাঁটিকে বুঝিয়েছে, যেটি আগে আদিরি নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত।
এটি ছাড়াও কুয়েতের আরও দুটি ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের দুটি নৌ ঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’-এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট ও মার্কিন ‘সন্ত্রাসী’ সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে।

কুয়েত ছাড়া বাহরাইনে হামলার কথা উল্লেখ করে আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি বলছে, আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ কবে শেষ হবে, সেটি নির্ভর করছে তার নিজের ওপর। তিনি চাইলেই এই যুদ্ধ শেষ করে দিতে পারেন।
মার্কিন গণমাধ্যমকে অ্যাক্সিওসকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই। ফলে এই যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে। আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে অবশ্য এই যুদ্ধে তার অংশীদার ইসরায়েলের বক্তব্য খুব একটা মিলছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, কোনো সময়সীমা ছাড়াই এই যুদ্ধ চলতে থাকবে।
রয়টার্স ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উদ্ধৃত করা হয় কাৎজের বক্তব্য। তিনি জানিয়েছেন, যতদিন প্রয়োজন এবং ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের যত লক্ষ্য রয়েছে সবগুলো অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।
১ দিন আগে
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির
২ দিন আগে
দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর
২ দিন আগে