ট্রাম্পের সব দাবিই ‘ভিত্তিহীন’ : ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের কারাগারে সুইজারল্যান্ডের এক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। ছবি: ইন্টারনেট

ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের একের পর এক দাবির প্রতিক্রিয়ায় সব দাবিই ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের এসব বক্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তার ভাষায়, ‘মিথ্যার আশ্রয়ে তারা যুদ্ধে জিততে পারেনি, আলোচনাতেও সফল হবে না।’ তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘প্রচারভিত্তিক কৌশল’ হিসেবে উল্লেখ করেন।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, অবরোধ বা চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খোলা রাখা হবে না। এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নির্ধারিত রুট এবং ইরানের অনুমতির ভিত্তিতেই পরিচালিত হবে বলে জানান তিনি।

কালিবাফ আরও বলেন, প্রণালী খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যম বা রাজনৈতিক বক্তব্যে নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে নেওয়া হবে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ‘মিডিয়া যুদ্ধ’ এবং জনমত প্রভাবিত করার প্রচেষ্টা বাড়ছে, তবে ইরানের জনগণ এসব কৌশলে বিভ্রান্ত হবে না।

এছাড়া তিনি ইঙ্গিত দেন, দেশের কৌশলগত সম্পদ—বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম—অন্য কোথাও স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই। ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় নিজস্ব অবস্থানেই অটল থাকবে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে, বিশেষ করে বৈশ্বিক মধ্যপ্রাচ্যে সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সিরিয়ায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অপরটিতে ছিলেন বেসামরিক যাত্রীরা।

৬ ঘণ্টা আগে

ধেয়ে আসছে টাইফুন ‘নউল’, আঘাত হানতে পারে হংকং-গুয়াংডংয়ে

৬ ঘণ্টা আগে

‘ভয়ই তাকে মেরে ফেলেছে’— ভারতে পরীক্ষার কেলেঙ্কারি থেকে যেভাবে ছাত্র আন্দোলনের জন্ম

প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনটি শুরু হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে। পরে তা ভারতের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সংকট এবং সরকারের জবাবদিহি নিয়ে তরুণদের বিস্তৃত ক্ষোভের বহিঃপ্রকাশে রূপ নেয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে।

১৫ ঘণ্টা আগে

ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী

মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে