ডেস্ক, রাজনীতি ডটকম

মস্কোয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর চূড়ান্ত হয়েছে।
তবে ডোভাল নির্দিষ্ট তারিখের কথা জানাননি। রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষে ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে আলোচনার পর ডোভাল বলেছেন, ''পুতিন ভারত সফরে আসবেন জেনে দিল্লি খুবই আনন্দিত ও উত্তেজিত। ভারত ও রাশিয়ার শীর্ষবৈঠক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হবে। তাই আসন্ন এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে।''
২০২২ সালে ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২তম ভারত-রুশ শীর্ষবৈঠকে যোগ দিতে মস্কো গিয়েছিলেন। তখন দুই নেতার মধ্যে বৈঠক হয়। প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দেয়।
ব্রিকস সম্মেলন উপলক্ষে কাজানে দুই নেতার মধ্যে আবার বৈঠক হয়।
কিন্তু এই দুই বৈঠকের তুলনায় এবার পুটিনের সফর এবং বৈঠকের আলাদা গুরুত্ব থাকছে। কারণ, এখন ভারত ও অ্যামেরিকার মধ্যে বাণিজ্য-শুল্ক নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনে বলে, দিল্লির উপর আরো ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।
তারপরেও অবশ্য অজিত ডোভালের সফর বুঝিয়ে দিচ্ছে, ভারত ট্রাম্পের হুমকিকে খুব বেশি আমল দিচ্ছে না। আগস্টের শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরেরও রাশিয়া সফরের কথা আছে।
সূত্র জানিয়েছে, রাশিয়ায় গিয়ে অজিত ডোভাল অস্ত্র ও তেল কেনা নিয়ে আলোচনা করেছেন।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব তাড়াতাড়ি ডনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। ক্রেমলিনও এই খবরের সত্যতা স্বীকার করেছে। ডনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করতে রাজি হয়, তাহলে কি মার্কিন প্রেসিডেন্টও বাড়তি শুল্ক প্রত্যাহার করবেন? ট্রাম্প বলেছেন, পরের কথা পরে ভাবা যাবে।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রী মোদী এমএস স্বামীনাথনকে আন্তর্জাতিক সেমিনারে বৃহস্পতিবার বলেছেন, আমাদের কাছে কৃষকদের স্বার্থ সর্বোপরি। ভারত কোনোদিন কৃষক, পশুপালক, মৎস্যজীবী -ও পশুপালকদের স্বার্থের সঙ্গে সমজোতা করবে না।''
তিনি বলেছেন, ''আমি জানি ব্যক্তিগতভাবে আমাকে এরজন্য চরম মূল্য দিতে হবে। তার জন্য আমি তৈরি, ভারত তৈরি।''
এভাবেই ট্রাম্পের নাম উল্লেখ না করে তার শুল্ক বসানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন মোদী।
কূটনীতি বিশেষজ্ঞ ও আউটলুক ও দ্য টেলিগ্রাফ পত্রিকার সাবেক কূটনৈতিক সম্পাদক প্রণয় শর্মা ডিডাব্লিউকে আগেই বলেছেন, ''রাশিয়া ভারতের পরীক্ষিত বন্ধু। দুই দেশই একে অপরের সংকটে পাশে দাঁড়িয়েছে।''
সিনিয়র সাংবাদিক শরদ গুপ্তা ডিডাব্লিউকে বলেছেন, ''পুতিনের ভারত সফরের বার্তা হলো, ট্রাম্পের শুল্ক-ধাক্কার পর রাশিয়া ও ভারতকে আরো কাছাকাছি দেখাচ্ছে।''

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১৫ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
১৫ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও
১৯ ঘণ্টা আগে