দনবাস অঞ্চল ছেড়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা জেলেনস্কির

বিবিসি বাংলা
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দেয়ার জন্য রাশিয়ার যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করবে ইউক্রেন। এটি ভবিষ্যতে আবার হামলার জন্য ব্যবহৃত হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

শুক্রবার আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেছেন।

এর আগে ট্রাম্প শান্তি চুক্তিতে 'কিছু ভূখণ্ড বিনিময়ের' বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছিলেন। ধারণা করা হয়, দনবাসের যে অংশ এখনো কিয়েভ নিয়ন্ত্রণ করছে তা ছেড়ে দেওয়ার দাবি জানাতে পারেন পুতিন।

অন্যদিকে রাশিয়ান বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং অল্প সময়ের মধ্যে প্রায় দশ কিলোমিটারের মতো অগ্রসর হয়েছে।

রাশিয়ার অগ্রসর হওয়ার বিষয়টিতে গুরুত্ব না দিয়ে তিনি বলেছেন, এটি পরিষ্কার যে মস্কোর লক্ষ্য হলো ট্রাম্পের সাথে সাক্ষাতের আগেই একটা বিষয় প্রচার করা যে 'রাশিয়া অগ্রসর হচ্ছে আর ইউক্রেন হারছে''।

এদিকে শুক্রবার ট্রাম্পের সাথে বৈঠকের সময় ভ্লাদিমির পুতিন কোন কোন দাবি তুলে ধরবেন তা এখনো জানানো হয়নি।

দনবাস-লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল ইউক্রেনর পূর্বাঞ্চলে। ২০১৪ সাল থেকে রাশিয়া এর একাংশ দখল করে আছে।

মস্কো এখন লুহানস্ক প্রায় পুরোটা এবং দোনেৎস্কের অন্তত ৭০ ভাগ নিয়ন্ত্রণ করছে।

তবে মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেছেন দনবাস ছেড়ে দেয়ার প্রস্তাব ইউক্রেন প্রত্যাখ্যান করবে।

"আমরা যদি আজকে দনবাস ছেড়ে দেই তাহলে আমরা রাশিয়ানদের জন্য হামলার প্রস্তুতির সেতু উন্মোচন করে দেয়া হবে," বলেছেন তিনি।

এর আগে তিনি বলেছিলেন ইউক্রেন দখলদারদের তার ভূমি উপহার দিবে না।

তিনি একই সাথে দেশটির সংবিধানের কথাও তুলেছেন, যেখানে ভূখণ্ড বিনিময়ের বিষয়ে গণভোটের বিধান আছে।

মঙ্গলবার রাতের ভাষণেও জেলেনস্কি বলেছেন মস্কো ঝাপরজ্জিয়া, পকরোভস্ক ও নভোপাভলভ এলাকায় নতুন করে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

গত সপ্তাহ ট্রাম্প ভূখণ্ড বিনিময়ের কথা বলার পর কিয়েভসহ ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে যে, মস্কো জোর করেই ইউক্রেনের সীমান্ত নতুন করে নির্ধারণ করতে পারে।

রাশিয়া এখন ইউক্রেনের অন্তত ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

ওদিকে হোয়াইট হাউজ মঙ্গলবার বলেছে আলাস্কা বৈঠকে ট্রাম্প শুনবেন এবং একই রুমে বসে রাশিয়ার প্রেসিডেন্ট কিভাবে যুদ্ধ বন্ধ করা যায় তার সেরা ধারণাটা দিবেন।

এর আগ ট্রাম্প যা বলেছেন তাতে ইউক্রেন ও রাশিয়াকে শান্তির কাছে নিয়ে আসার প্রত্যাশা কিছুটা কমে গেছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে তিনি যখন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন তখন ট্রাম্পকে ইতিবাচক মনে হয়েছিলো যে বৈঠক থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ আসতে পারে।

তবে আলোচনা থেকে কিয়েভের জন্য ইতিবাচক কিছু আসার বিষয়ে আবারো গভীর সন্দেহ প্রকাশ করেছেন জেলেনস্কি। ওই বৈঠকে কিয়েভকে রাখা হয়নি।

"আমাদের বাদ দিয়ে তারা কি আলোচনা করবে জানি না," বলেছেন তিনি।

তিনি আলোচনার জন্য আলাস্কাকে নির্ধারণ করাকে পুতিনের 'ব্যক্তিগত জয়' বলে উল্লেখ করেছেন।

"তিনি বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেই তারা (যুক্তরাষ্ট্র) তার (পুতিন) সাথে বৈঠক করছে," বলেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন কিয়েভের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা হবে 'মৃত সিদ্ধান্ত'।

বুধবার জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্প, ইউরোপীয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ন্যাটো প্রধান মার্ক রুট্টের সাথে ভার্চুয়াল বৈঠক করার কথা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৩ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৪ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১৬ ঘণ্টা আগে