মো. আবুল বশির, সৌদি আরব থেকে

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিশ্বের ১১টি দেশ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ রবিবার পবিত্র মক্কায় ঈদের প্রথম জামায়াত, মদিনা মসজিদে নববিতে দ্বিতীয় জামাত, এরপরে রিয়াদের জাতীয় মসজিদ ধীরায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার মুসল্লি এসব জামাতে শরিক হন।
ঈদের নামাজ শেষে ফিলিস্তিন ও গাজাসহ সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করা হয়। মুসলমানদের বর্তমান সংকট থেকে মুক্তি অর্জনে আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা।
এর আগে সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদির সর্বোচ্চ কর্তৃপক্ষ রোববার ঈদের দিন ঘোষণা করে।
মধ্যপ্রাচ্যের যে ১১টি দেশ আজ ঈদ উদযাপন করছে সেগুলো হলো– সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ), ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।
ঈদুল ফিতর উপলক্ষে নিজ দেশের জনগণ ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল–সৌদ ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর, সিরিয়া, ওমানসহ বিভিন্ন দেশে সোমবার ঈদ উদযাপন হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঢাকাসহ কয়েকটি জেলার কিছু এলাকায় রোববার ঈদের নামাজ আদায় করা হয়।

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের সামনে জটিল এক প্রশ্ন উঠে এসেছে—রাষ্ট্রপতির নির্দেশ মেনে চলবেন, নাকি সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াবেন। এটি এখন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের জন্য এক জরুরি সংকট।
৯ ঘণ্টা আগে
ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে এ হামলা চালিয়েছে ইসরায়েল।
১০ ঘণ্টা আগে
দেশের জন্য ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।
১১ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল।
১২ ঘণ্টা আগে