ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের বক্তব্য ‘ভুলভাবে’ সম্পাদনা করে প্রকাশের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিবিসি। এ ঘটনার জন্য ট্রাম্প বিবিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলার হুমকি দিয়েছিলেন। বিবিসি ক্ষমতা চাইলেও ক্ষতিপূরণ দিতে রাজি রাজি হয়নি।
এর আগে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করে প্রকাশের জন্য গত সোমবার বিবিসিকে চিঠি দেন ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়। এর জন্য বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
বিবিসির একজন মুখপাত্র বলেন, রোববার পাওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠিটি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান সামির শাহও আলাদাভাবে হোয়াইট হাউজে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে ২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত অংশটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল, সে জন্য ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করেছেন সামির শাহ ও তার প্রতিষ্ঠান।
বিবিসির ওই মুখপাত্র বলেন, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। তবে মানহানির অভিযোগ আনার মতো কোনো ভিত্তি আছে— এমন দাবির সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ‘সংশোধনী ও ব্যাখ্যা’ অংশে বিবিসি জানায়, ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে সমালোচনার পর প্যানোরমা অনুষ্ঠানটি আবার পর্যালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পর্যালোচনার সময় দেখা গেছে, ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ তথ্যচিত্রে জোড়া দেওয়া হয়েছে।
বিবিসির এডিটোরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট প্রথম বিষয়টি নজরে আনেন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন।

এনডিটিভি ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বহুজাতিক ব্যাংকটিতে দায়িত্বপালনকারী পিয়াচেন্টিকে কোনো উসকানি ছাড়াই আচমকা আক্রমণ করেন পামেলা সিসনেরোস নামের ওই নারী। এই ঘটনায় আরও এক বৃদ্ধ (৬৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
১২ ঘণ্টা আগে
হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং সিরিক কাউন্টির গভর্নর রেজা শহীদিয়ান জানান, বিয়েবাড়িতে হামলায় গুরুতর আহত ৫০ জন নারী ও শিশুকে মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিশুর ভাষ্যমতে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই এক বিকট বিস্ফোরণে চারপাশ ধ্বংসস
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেন, পুলিশি তদন্ত, হামলার ধরন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে ড্রোনটি নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা রুশ রাষ্ট্রীয় সংস্থার পক্ষে কাজ করছিলেন। ফলে ঘটনাটিকে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে ‘রুশ হাইব্রিড হামলা’ হিসেবে চিহ্নিত করে
১৬ ঘণ্টা আগে
আইআরজিসি-র বিবৃতিতে দাবি করা হয়, জর্ডানের ‘প্রিন্স হাসান বিমানঘাঁটি’তে অবস্থিত মার্কিন ড্রোন হ্যাঙ্গারগুলো লক্ষ্য করে একটি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন সেনা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে জর্
১৬ ঘণ্টা আগে