পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (বাঁয়ে) ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ (ডানে)। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (বাঁয়ে) ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ (ডানে)। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধিদল। শনিবার (১১ এপ্রিল) আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে ইরানি এবং মার্কিন প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে। মূল বৈঠকে বসার আগে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement