এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
পাম বন্ডি। ছবি: সংগৃহীত

আলোচিত এপস্টেইন ফাইল ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলানোর ধরন নিয়ে তার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিরক্তি’ প্রকাশ হয়েছিল আগেই। এর সূত্র ধরে তাকে বরখাস্ত করার বিষয়ে ট্রাম্প আলোচনাও করেছিলেন। এবার চূড়ান্ত সিদ্ধান্তই জানিয়ে দিলেন তিনি, বরখাস্ত করলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাম বন্ডিকে বরখাস্তের কথা জানান। বন্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, জেফরি এপস্টেইন সম্পর্কিত এপস্টেইন ফাইলস ব্যবস্থাপনায় বন্ডির কার্যক্রম নিয়ে হোয়াইট হাউজ ও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে চাপ বাড়ছিল। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত তাকে অপসারণ করা হলো।

এটি চলতি বছরে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় ‘হাইপ্রোফাইল’ ব্যক্তির অপসারণ। এর আগে গত মাসেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ক্রিস্টি নোয়েমকে। তার জায়গায় এখন দায়িত্ব পালন করছেন মার্কওয়েন মুলিন।

পাম বন্ডিকে সরিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে বলেন, আমরা পামকে ভালোবাসি। তিনি শিগগিরই বেসরকারি খাতের একটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরিত হবেন। আমাদের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল টড ব্লাঞ্চ এখন থেকে কার্যনির্বাহী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বন্ডির প্রশংসা করে ট্রাম্প লিখেছেন, পাম বন্ডি একজন মহান আমেরিকান দেশপ্রেমিক এবং একজন বিশ্বস্ত বন্ধু, যিনি গত এক বছরে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমাদের দেশে অপরাধ দমনে তিনি ব্যাপক অভিযান পরিচালনা করেছেন। এর ফলে হত্যাকাণ্ডের হার ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন পাম বন্ডি। ২০২০ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আদালতে গড়ালে সেখানে তার পক্ষে লড়েছিলেন বন্ডি। ওই বছরের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে ট্রাম্প আদালতে গেলে সেখানেও তার পক্ষেই ছিলেন বন্ডি।

এর মধ্যে গত কয়েক মাসে ফাঁস হওয়া এপস্টেইন ফাইলসে ট্রাম্পের সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। এ নিয়ে বন্ডি সঠিক পদক্ষেপ নিতে পারেননি বলে ট্রাম্পের পার্টি রিপাবলিকানদের পক্ষ থেকে অভিযোগ ছিল। এ ছাড়া ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও বন্ডির বিরুদ্ধে অভিযোগ ছিল।

গত বছর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমে ও ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফকে অভিযুক্ত করার জন্য কেন কিছু করা হচ্ছে না! ওরা সবাই দোষী। বিচার এখনই নিশ্চিত করতে হবে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে গিয়ে বন্ডি নানা বাধার মুখে পড়েছেন। তিনি কোমি ও জেমসের বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছিলেন। তবে বিচারক রায় দেন, প্রসিকিউটর অবৈধভাবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে উভয় মামলাই খারিজ হয়ে যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

৮ ঘণ্টা আগে

হরমুজ অবরোধ: পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।

১০ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইউরোপের জনগণের প্রতি কোনো শত্রুতা নেই: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। মার্কিন জনগণকে দেয়া এক খোলা চিঠিতে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান। তবে বরাবরের মতই এ দাবি অস্বীকার করেছে

১৫ ঘণ্টা আগে