লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ছাড়ালো

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় অন্তত ১২টি বিমান হামলা চালিয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালেও হামলা অব্যাহত রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ২৬১ জন নারী ও ১২৭টি শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবারও বৈরুতে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে দক্ষিণ শহরতলিতে যা দহিয়েহ নামে পরিচিত। ওই এলাকায় হামাস ও হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এলাকাটি খ্রিষ্টান এলাকা আচরাফিহ থেকে ১০ কিলোমিটার দূরত্বে। ফলে ওইসব এলাকা ছেড়ে অন্যত্র বা শহরের অন্যপাশে আশ্রয় নিচ্ছেন মানুষ। ফলে শহরের বিভিন্ন প্রান্ত এখন অস্থায়ী তাঁবুতে পরিণত হয়েছে।

হামলার মুখে লেবাননে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারো বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন।

ইসরায়েল দাবি করছে যে, তারা হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। কিন্তু প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিক। এছাড়া হামলার মুখে লেবাননে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারো বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত তিনজন নিহত

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ই এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

১৫ ঘণ্টা আগে